চামড়ার পণ্য তৈরিতে পশুর চামড়া থেকে লোম ছাড়ানো হয় কীভাবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
428 বার দেখা হয়েছে
"রসায়ন" বিভাগে করেছেন (8,590 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (65,620 পয়েন্ট)
চামড়াকে প্রথমে পানিতে ভিজানো হয়।পানিতে ভেজানো চামড়া ভালোভাবে ফুলে উঠলে চুনের সাহায্যে লোম ছাড়ানোর কাজ শুরু হয়। এমনভাবে লোম ছাড়ানো হয় যাতে চামড়ার বাইরের স্তর বা এপিডার্মিসের পুরোটাই লোমসহ উঠে আসে এবং এতে চুন একেবারেই যেন না থাকে। এই প্রক্রিয়াকে লাইমিং বলা হয়।

এরপর শুরু হয় ট্যানিং। ট্যানিং বিভিন্নভাবে করা হয় যেমন -

১. ভেজিটেবল ট্যানিংঃ চামড়া প্রক্রিয়াজাত করার জন্য আদিকাল থেকেই এই পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছে। ভেজিটেবল ট্যানিং শব্দটা শুনেই বোঝা যাচ্ছে যে এই ট্যানিং গাছপালার উপাদান দিয়ে করা হয়। বিভিন্ন গাছের ফুল,ফল, পাতা, ছাল,শিকড়,আঠা ইত্যাদি ব্যবহার করে সম্পুর্ন প্রাকৃতিক উপাদানের মাধ্যমে ভেজিটেবল ট্যানিং সম্পন্ন হয় এই পদ্ধতিটি সময়সাপেক্ষ,আর সম্পুর্নভাবেই হাতে করতে হয় বিধায় প্রচুর শ্রমশক্তি লাগে। পৃথিবীর উৎপাদিত চামড়ার কমবেশি ১০ ভাগ এখানো ভেজিটেবল ট্যানিং এর মাধ্যমে আসে। প্রাকৃতিক উপাদানে তৈরি বিধায় মানবদেহে বা পরিবেশে কোন ক্ষতিকর উপাদান থাকেনা। ২. ক্রোম ট্যানিংঃ পৃথিবীর উৎপাদিত চামড়ার প্রায় ৮৫ ভাগই ক্রোম ট্যানিং হতে আসে। ক্রোমিয়াম সালফেট নামক একটা রসায়নিক উপাদান ব্যবহার করে ট্যান করা হয় বিধায় এটাকে ক্রোম ট্যানিং বলে। যদিওবা ক্রোমিয়াম সালফেটের সাথে আরও অনেক কেমিক্যাল লাগে ক্রোম ট্যানিং এ। এই পদ্ধতিতে সময় কম লাগে,চামড়াকে যেমন দরকার তেমন কোয়ালিটিতে ট্যান করা যায়,যেমন দরকার তেমন কালার করা যায়।ক্রোম ট্যানিং এর কেমিক্যাল গুলোতে মানবদেহের জন্য কিছুটা ক্ষতিকর উপাদান বিদ্যমান। উন্নত বিশ্বে পর্যায়ক্রমে ক্রোম ফ্রি চামড়ার কদর বাড়ছে।যদিওবা এর ফলে পন্যের দাম বেড়ে যায়,কিন্তু তারা জনস্বাস্থ্যের ভালোর জন্য সিদ্ধান্তগুলো নিচ্ছে। সেসব দেশে চামড়াজাত দ্রব্যের টেস্ট করা হয়।সেটা অবশ্যই এজো-ফ্রি হতে হয়,ক্রোমের পরিমাণ সর্বোচ্চ ১% পর্যন্ত অনুমোদন দেয় তারা।

উক্ত পদ্ধতিগুলো ছাড়াও আরও অনেক পদ্ধতিতে ট্যানিং করা হয়,যারমধ্যে ফরমালডিহাইড ট্যানিং,এলুমিনিয়াম সল্ট ট্যানিং ইত্যাদি

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 1,106 বার দেখা হয়েছে
26 অক্টোবর 2021 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+7 টি ভোট
1 উত্তর 887 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 574 বার দেখা হয়েছে
01 মার্চ 2022 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন হায়াত (20,400 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 634 বার দেখা হয়েছে

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

899,263 জন সদস্য

21 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 21 জন গেস্ট অনলাইনে
  1. olivianaylor

    140 পয়েন্ট

  2. Nisorgo Nipun

    120 পয়েন্ট

  3. draktim240

    120 পয়েন্ট

  4. Abid Hasan K.

    110 পয়েন্ট

  5. lc79nwin

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...