আমাদের ব্রেইন কি ক্লান্ত হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
741 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (9,290 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (9,290 পয়েন্ট)

উত্তরটা হচ্ছে হ্যাঁ; আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়।

মস্তিষ্ক আমাদের দেহের সবচাইতে গুরুত্বপূর্ন অঙ্গ যার কার্যকলাপ চলতে শরু করে ভ্রুন অবস্থা থেকে মৃত্যু পর্যন্ত। দৈনন্দিন জীবনে আমরা যত কাজ করি তার সবই মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই যে দিন-রাত ২৪ ঘন্টা মস্তিষ্কের ক্রিয়াকলাপ চলতে থাকে তারজন্য কিন্ত বিপুল পরিমান শক্তির প্রয়োজন হয়। মস্তিষ্ক আমাদের দেহের ওজনের মাত্র দুইভাগ হলেও শক্তি খরচের দিক দিয়ে সবচাইতে এগিয়ে। আমাদের ব্রেইন বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ চালু রাখতে দেহে উৎপাদিত মোট দৈহিক শক্তির (এনার্জি) ২০ থেকে ২৫ ভাগ পর্যন্ত একাই খরচ করে থাকে। সংখ্যার হিসেবে একজন লোক দৈনিক প্রায় ৩২০ কিলোক্যালরি খরচ করে শুধুমাত্র চিন্তা করার কাজে। ছোটবেলায় মস্তিষ্ক আরও বেশি ক্ষুধার্ত থাকে। গড়ে পাঁচ থেকে ছয় বছরের শিশুদের শরীরের মোট শক্তির ৬০ শতাংশই চলে মস্তিষ্কের কাজে।

আর মস্তিষ্কের এই শক্তির যোগানদাতা মূলত সরল গ্লুকোজ যা  ATP-তে রুপান্তরিত হয়ে মস্তিষ্কের কোষগুলোকে শক্তির যোগান দিয়ে থাকে। কিন্ত দেহে গ্লুকোজের ঘাটতি দেখা দেওয়া কিংবা অন্য কোনো কারনে চাহিদার তুলনায় মস্তিষ্কে গ্লুকোজের সরবরাহ কমে যায় তখন মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং ডোমামিন নিঃসরন ব্যাপক হারে কমে যায়। এককথায় বলতে গেলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়। আর এই ক্লান্তিভাব কাটানোর জন্য মস্তিষ্ককে একটা নির্দিষ্ট সময় পরপর বিশ্রামে যেতে হয় আর যেটা আমরা ঘুমের মাধ্যমে পূরণ করি।

মস্তিষ্কের বিস্রামের জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ন। একটি গবেষণায় দেখা গেছে, ঘুম কম হলে মানুষের মস্তিষ্ক পুরোপুরি কাজ করতে পারে না। এই প্রসঙ্গে ঘুম নিয়ে গবেষণা করা বিজ্ঞানী ওয়েন বলছেন, মস্তিষ্কের যে দুটো অংশ সিদ্ধান্ত গ্রহণ ও স্মৃতি সংরক্ষণে কাজ করে, ঠিক মতো ঘুম না হলে, সেই দুটো অংশ খুব বেশি সক্রিয় হয় না। তাই মস্তিষ্কের ক্লান্তি দূর করার জন্য ঘুম অপরিহার্য।

 

রেফারেন্সঃ

(1) Marcora, S. M., Staiano, W., & Manning, V. (2009). Mental fatigue impairs physical performance in humans. Journal of applied physiology, 106(3), 857-864.

(2) Secher, N. H., Quistorff, B., & Dalsgaard, M. K. (2006). The muscles work, but the brain gets tired. Ugeskrift for laeger, 168(51), 4503-4506.

(3) https://blog.sciencemuseum.org.uk/take-part-worlds-largest-sleep-study/

0 টি ভোট
করেছেন (1,470 পয়েন্ট)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 8,532 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 331 বার দেখা হয়েছে
+13 টি ভোট
1 উত্তর 458 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 582 বার দেখা হয়েছে
+4 টি ভোট
2 টি উত্তর 7,391 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

903,642 জন সদস্য

152 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 150 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. socolivezaktv

    100 পয়েন্ট

  4. crazeplaydecasino

    100 পয়েন্ট

  5. texasholdemcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...