আমরা জানি যে সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য । তার মানে বস্তুটির বল ও শূন্য। তাহলে বল ছাড়া বস্তুটি গতিশীল হল কীভাবে ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
1,396 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (135,500 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)

একটি গাড়ি সমবেগে যাচ্ছে। তাহলে তার ত্বরণ শূণ্য। আর ত্বরণ শূণ্য হলে এর উপর প্রযুক্ত বলও শূণ্য। তাহলে শুধু শুধু তেল বা গ্যাস খরচ করে গাড়ির ইঞ্জিন চালানোর দরকার কি যদি এটি বল ছাড়াই চলতে পারে?

নিউটনের গতির দ্বিতীয় সূত্রানুসারে,

∑F=ma∑F=ma

যদি ত্বরণ a শূণ্য হয়, তবে ∑F=0∑F=0 এবং এখানেই লুকিয়ে রয়েছে আমাদের উত্তরটি। গাড়ির উপর বল কিন্তু একটি নয়। মানে শুধু যে ইঞ্জিনটি গাড়ির উপর বল প্রয়োগ করছে তা নয়। আরেকটি অদৃশ্য বল সবসময় কাজ করছে যা আমরা পদার্থবিজ্ঞানে গাণিতিক সমস্যা সমাধান করার সময় প্রায়ই এড়িয়ে যাই - ঘর্ষণ বল।

image

গাড়ি যখন সমবেগে গতিশীল থাকে তখনও তার উপর মূলত দুইটি ঘর্ষণ বল প্রযুক্ত থাকে - রাস্তার সাথে গতীয় ঘর্ষণ বল এবং বায়ুর প্রবাহী ঘর্ষণ বল। এ দুটি বল গতির বিপরীত দিকে কাজ করে থাকে। তাই,

∑F=Fengine−Ffriction∑F=Fengine−Ffriction

আপনি যদি গাড়িটিকে সমবেগে গতিশীল রাখতে চান অর্থাৎ ∑F=0∑F=0 রাখতে চান, তবে আপনাকে সর্বদাই FfrictionFfriction মানের সমপরিমাণ বল ইঞ্জিন দ্বারা তৈরী করতে হবে। ইঞ্জিন বন্ধ করে দিলে ঘর্ষণ বল আপনার গাড়ির গতিকে কমিয়ে দিয়ে একসময় একে থামিয়ে দিবে।

 

Sabbir

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 751 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 1,483 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 716 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,908 জন সদস্য

45 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 43 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. tylekeonhacai247in

    100 পয়েন্ট

  4. nohunexus

    100 পয়েন্ট

  5. 123B8fit

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...