সেলাইন চলাকালীন রোগীকে মুখের খাবার দেওয়া হয়না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
5,440 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (15,710 পয়েন্ট)

1 উত্তর

+3 টি ভোট
করেছেন (15,710 পয়েন্ট)
Nishat Tasnim

শিরাপথে স্যালাইন চলার সময় মুখে খাওয়া যায় কি না এ ব্যাপারে অনেকেরই সংশয় আছে। প্রকৃতপক্ষে রোগীর শিরায় স্যালাইন চলার সময় মুখে খাওয়া-দাওয়ার ব্যাপারে তেমন কোনো বাধা নেই। রোগী ইচ্ছে করলেই খেতে পারেন।

তবে একটি কথা, কিছু কিছু রোগ যেমন, অ্যাপেনডিসাইটিস, কোলিসিসাইসিস, পাকস্থলি ফুটো হওয়া এবং কিছু অপারেশনের পর মুখে খাওয়া- দাওয়া একদম বারণ থাকে। এসব ক্ষেত্রে চিকিৎসকই আপনাকে নিষেধ করে দেবেন মুখে খেতে। তবে মুখে খেয়ে যাচ্ছেন এমন অবস্থায়, স্যালাইন চলার সময় মুখে খাওয়া যাবে। যেমন – ডায়রিয়ার জন্য রোগীকে স্যালাইন দেওয়া হলো , তখন কিন্তু রোগী মুখে খেতে পারবেন। এ সময় খেলে রোগীর বরং উপকারই হবে। শুধু স্যালাইন নয় শিরাপথে রক্ত পরিসঞ্চালনকালেও মুখে খাবার গ্রহণ করতে কোনো বাধা থাকে না। তবে রোগীর অবস্থাভেদে চিকিৎসক বিশেষ কোনো কারণে কারো কারো ক্ষেত্রে মুখে খেতে বারণ করতে পারেন।

এ ব্যাপারে চিকিৎসকই বলে দেবেন মুখে খাওয়ার বিষয়টি। তবে সাধারণভাবে স্যালাইন বা রক্ত পরিসঞ্চালনকালে মুখে খাবার খাওয়া যাবে না- এ রকম কোনো কড়াকড়ি নিয়ম নেই।

লেখক : সহযোগী অধ্যাপক, হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 331 বার দেখা হয়েছে
+8 টি ভোট
2 টি উত্তর 2,132 বার দেখা হয়েছে
+4 টি ভোট
2 টি উত্তর 4,824 বার দেখা হয়েছে

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

900,031 জন সদস্য

100 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 100 জন গেস্ট অনলাইনে
  1. bongda128com

    100 পয়েন্ট

  2. 123bcocom

    100 পয়েন্ট

  3. 53499org

    100 পয়েন্ট

  4. doithuong39net

    100 পয়েন্ট

  5. 281betsorg

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...