আগুনে পোড়ার পর প্রায় সবকিছুই কালো হয়ে যায় বা কালো রং ধারণ করে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
860 বার দেখা হয়েছে
"রসায়ন" বিভাগে করেছেন (54,300 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (54,300 পয়েন্ট)
যা কিছুই আগুনে পোড়ানো হোক কাঠ, প্লাস্টিক, কাপড়, কাগজের টুকরো বা কোনো প্রাণীর চামড়া প্রায় সবকিছুই তাদের আসল রং হারিয়ে কালো রং ধারণ করে। শুধু তাই নয় এগুলো পোড়ার সময় এদের মধ্য হতে নির্গত ধোঁয়াও কালো হয়ে থাকে। কিন্তু কেন ?

এক কথায় বললে কার্বন এর উপস্থিতির জন্য। ব্যাখ্যা করলে ব্যাপার টা এমনঃ

যেকোনো কিছু পোড়ার জন্য তা ফুয়েল বা জ্বালানী হতে হয়। তবে ফুয়েল মানে শুধু মাত্র পেট্রল, ডিজেল বা অন্য পেট্রোলিয়াম দ্রব্য না। যে কোনো জিনিস যা দহন ক্রিয়া ঘটাতে পারে সেগুলোই ফুয়েল হিসেবে গণ্য করা হয়। কিন্তু যে উপাদান টি এই দহন কার্যে সাহায্য করে তা হলো কার্বন। কার্বন তার আসল রূপেই থাকতে হবে ব্যাপারটা তা না কার্বন অন্য রুপেও থাকতে পারে যেমন পেট্রোলিয়াম এ আছে হাইড্রোকার্বন আবার কাঠে আছে সেলুলোজ। তবে হাইড্রোজেন 'জ্বালানি' হলেও এর মধ্যে কার্বন নেই এজন্য একে ইকো-ফ্রেন্ডলি ফুয়েল বলা হয়।

আশাকরি এতক্ষণে বুঝতে পেরেছেন যেহেতু কার্বন এর নিজের রং কালো তাই পুড়ে যাওয়া বেশিরভাগ জিনিস ই কালো রং ধারণ করে। কয়লাতে কার্বনের পরিমাণ অনেক বেশি তাই কয়লা এতো কালো হয়।

আরেকটি ব্যাপার হলো কোনো কিছু সম্পুর্ন না পুড়লে মানে দহন প্রক্রিয়া সম্পুর্ন শেষ না হলে বস্তুটি কালো রং ধারণ করবে। দহন প্রক্রিয়া কয়েকটি বিষয় এর উপর নির্ভর করে এর মধ্যে প্রধান হলোঃ

জ্বালানী ও বাতাসের অনুপাত।

জ্বালানীর বিশুদ্ধতা।

পুর্ণদহন সম্পন্ন করা খুবই কঠিন। বিমান থেকে বের হওয়া ধোঁয়া সাদা থাকে কারণ বিমানে অনেক বিশুদ্ধ জ্বালানী ব্যবহার করা হয়।

সহজভাবে বলা যায়, আমরা যখন কোনো কিছু পোড়াই তখন পুর্ণদহন ঘটেনা তাই ওই বস্তুর মধ্যে থাকা কার্বন কণাগুলো থেকে যায়, এজন্যই সেগুলো পুড়ে যাওয়ার পরে কালো দেখায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 1,408 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 552 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 577 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 515 বার দেখা হয়েছে

10,937 টি প্রশ্ন

18,645 টি উত্তর

4,750 টি মন্তব্য

884,712 জন সদস্য

21 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 18 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    180 পয়েন্ট

  2. Rayan Alam

    120 পয়েন্ট

  3. tr88luxury

    100 পয়েন্ট

  4. sipspheres

    100 পয়েন্ট

  5. Alo8chat1VN

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা মনোবিজ্ঞান আগুন লাল গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ গ্যাস মন কি বিস্তারিত পাখি রঙ সমস্যা মৃত্যু বাচ্চা মেয়ে বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...