কোন একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গেল,বুকে কাঁপন ধরে এটার কারন কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+10 টি ভোট
319 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (10,910 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (10,910 পয়েন্ট)
Zaima Ferdous Neha- এটা সবার ক্ষেত্রেই ঘটে। কারণ প্রতিনিয়ত আমাদের এমন কিছু কাজ করতে হয় যেগুলো করার সময় মস্তিষ্কে এমন চিন্তা কাজ করে যে কাজটি সুক্ষ্মভাবে করতে হবে,ভুল করা যাবেনা,ভুল করলে বিপদের সম্মুখীন হতে হবে,খারাপ ফলাফল আসবে। এর মানে কী দাঁড়াচ্ছে? আপনার আমার মধ্যে এইধরনের কাজ করার সময় খুব বেশী টেনশন কাজ করে। যারা অবশ্য প্রত্যেক সিচুয়েশনে নিজেকে খাপ খাওয়াতে পারে তাদের ক্ষেত্রে এমন ঘটনা কম ঘটে থাকে। তবে যাদের ক্ষেত্রে ঘটে তাদের ক্ষেত্রে ব্যাপার টা কো ও মানসিক সমস্যার আওতায় পড়েনা। টেনশন কাজ করছে মানে আপনি ওই কাজ কে গুরত্ব দিচ্ছেন,এটির একটি ভালো সমাধান চাচ্ছেন। আর যেই কাজগুলো করার সময় আপনি ভয় পান বা টেনশন করেন নিশ্চয় তখন ই আপনার হাত বা শরীর কাঁপে!! পরীক্ষায় লিখার সময় ও ভয়,টেনশন কাজ করে।

আসলে আমরা যখন ভয় পাই,টেনশন করি,রাগ উঠে তখন আমাদের মেডুলা থেকে এডরেনিলিন হরমোন নিঃসৃত হয় যার কারণে দেহে 'ফাইট অর ফ্লি' নামক একটি রাসায়নকি ক্রিয়া শুরু হয়। এই সময় দেহকে সংকেত দেওয়া হয় যে 'হয় লড়ে যাও নয়তো ভাগো' টাইপ। দেহ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে প্রতিরক্ষার জন্য ফাইট করার চেষ্টা করে। এবং ফাইট করার জন্য তার অনেক শক্তির প্রয়োজন হয়। এই শক্তি প্রদানের উদ্দেশ্যে হৃৎপিন্ডের পাম্পিং বেড়ে যায়, তখন ই হৃৎস্পন্দন ও বেড়ে যায় খেয়াল করবেন। এইসময় দেহে রক্তপ্রবাহ বেড়ে যায়,শ্যুগার লেভেল বেড়ে যায় যাতে দেহ পর্যাপ্ত পরিমাণ শক্তি পেয়ে ফাইট করতে পারে পরিস্থিতির বিরুদ্ধে। দেহে হঠাৎ এই অত্যাধিক রক্তচাপ অর্থাৎ 'ফাইট অর ফ্লি' রিয়াকশনের কারণে আমাদের মাসল গুলো কাঁপতে থাকে , ফলে শরীর ও কাঁপে! শুধু শরীর কাঁপে না খেয়াল করে দেখবেন অনেকের মুখ লাল হয়ে যায় কারণ মুখের ত্বক অনেক সংবেদনশীল হওয়ায় অতিমাত্রার রক্তপ্রবাহ মুখে ফুঁটে উঠে যেহেতু রক্তের রং লাল! আবার এর কারণে চোখের পিউপিল ও প্রসারিত হয়ে যায়, হৃদস্পন্দন ও বেড়ে যায়। এই যে ভয় বা টেনশনের সময় শরীর কাঁপুনি, হৃদস্পন্দন বেড়ে যাওয়া,মুখ লাল হওয়া,চোখ বড় হয়ে যাওয়া সব ই 'ফাইট অর ফ্লি' নামক রিয়াকশনের কারণে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+16 টি ভোট
2 টি উত্তর 1,797 বার দেখা হয়েছে

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

899,847 জন সদস্য

204 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 204 জন গেস্ট অনলাইনে
  1. casualillinois

    100 পয়েন্ট

  2. cm88so2

    100 পয়েন্ট

  3. suryakumar

    100 পয়েন্ট

  4. MargeryLando

    100 পয়েন্ট

  5. s666tko1v

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...