আমার হঠাৎ মনে হয় এখন যে কাজটি করছি এটা অতীতে আরো একবার ঘটেছিল!আর মনে করতে চেস্টা করি এই একই সিনারির ঘটনা কখন ঘটলো! এটার কারন কী‽ - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+14 টি ভোট
1,331 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (71,360 পয়েন্ট)

1 উত্তর

+4 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)

অনেক জায়গায় গেলে মনে হয়, আগেও এসেছি। কেন এমন হয়?
ব্যাপারটাকে বলে দেজা ভ্যু। অনেক ক্ষেত্রেই কোনও জায়গায় গেলে মনে হয়, ‘‘এখানে আগেও এসেছি।’’ কাউকে দেখলে মনে হয় ‘‘এঁকে আগেও দেখেছি।’’ বিষয়টি ঠিক কী?
'দে জা ভ্যু’ শব্দটি ফরাসি। এর অর্থ ‘আগেই দেখা হয়ে গিয়েছে’।
 শুনতে অবিশ্বাস্য লাগলেও, পৃথিবীর তিন-চতুর্থাংশ মানুষেরই দেজা ভ্যু হয়। অনেকেই বলেন, অলৌকিক ব্যাপার। কিন্তু আসলে তা নয়।
সাধারণত মস্তিষ্কের বাঁ-দিকটি অংশটি ভাষার সঙ্গে যুক্ত। ‘দেজা ভ্যু’-র নেপথ্যে যুক্তি হিসেবে বলা হয়, মস্তিষ্কের এক অংশ থেকে অন্য অংশে তথ্য যেতে সেকেন্ডের ভগ্নাংশ সময় লাগে। ফলে, মস্তিষ্কের একটি অংশ একই তথ্য দু’বার পায়। একবার সরাসরি, আর একবার যে অংশ তথ্য দেওয়ার দায়িত্বে রয়েছে, তার মাধ্যমে। ফলে মনে হয়, একই জায়গা বা ব্যক্তিকে আগেও দেখেছি।
এ-ও বলা হয় যে, কল্পনায় অনেক সময়ে অনেক জায়গা বা ব্যক্তিকে দেখে মানুষ। এটা বিশেষ করে ছোটবেলায় গল্প পড়া বা শোনার সময়ে হয়। বা কারও মুখে কোনও অপরিচিত ব্যক্তি বা জায়গার সম্পর্কে কিছু শুনলে মস্তিষ্ক নিজের মতো করে একটি ছবি এঁকে ফেলে। এর দীর্ঘ দিন পরে তেমন ব্যক্তির মুখ সামনে এলে মনে হয় পরিচিত।
আবার ধরা যাক, যে জায়গা সম্পর্কে শুনে মস্তিষ্ক একটি ছবি এঁকে রেখেছে, সে জায়গায় আপনি গেলেন না। গেলেন সম্পূর্ণ একটি অন্য জায়গায়। কিন্তু সেখানে গিয়ে কল্পনায় তৈরি করা সেই ছবির সঙ্গে মিল পেলেন। সে ক্ষেত্রেও দেজা ভ্যু হতে পারে।
আর একটু সহজ করে বলা যাক বিষয়টি। ধরুন, দার্জিলিং সম্পর্কে কারও কাছে শুনে আপনার মস্তিষ্ক একটি ছবি আঁকল। কিন্তু আপনি গেলেন মুসৌরি। সেখানে গিয়ে কল্পনায় আঁকা ছবির সঙ্গে মিল পেলেন। ঘটনা হল, স্মৃতিতে দৃশ্যপট যতটা পোক্তভাবে গেঁথে থাকে, শোনা কিছু ততটা থাকে না। মুসৌরিতে আপনার চোখ দেখছে সেই কল্পচিত্রের সঙ্গে মিলে যাওয়া একটি ছবি। অথচ, সেই দৃশ্য আপনার মস্তিষ্ক দেখেছে দার্জিলিং-এর রেফারেন্সে। ফলে স্থানের ক্ষেত্রে তারতম্য হচ্ছে, যেটা আপনার মস্তিষ্ক বুঝতে পারে না। কারণ দৃশ্যপটের আধিপত্য রয়েছে মস্তিষ্কজুড়ে। তার ফলেই মনে হয়, আগে কোথাও এই জায়গা দেখেছেন...

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 3,815 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

904,657 জন সদস্য

27 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 27 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. 23winnspace

    100 পয়েন্ট

  4. lc79wwin

    100 পয়েন্ট

  5. 98win58

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...