বাংলাদেশে কখনো তুষারপাত হয় না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
3,006 বার দেখা হয়েছে
"পরিবেশ" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
প্রথমে জেনে নিই তুষারপাত কেন হয়। সূর্যের তাপে সাগর, নদী, পুকুরসহ সব জলাশয় থেকে পানি বাষ্প হয়ে উপরে উঠে যায়। কারণ জলীয় বাষ্প বাতাসের চেয়ে হালকা। এই হালকা জলীয় বাষ্পই একসময় রূপ নেয় মেঘে। আমরা জানি, বায়ুমণ্ডলের যত ওপরে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে। তাপমাত্রা কমায় বাতাসে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমতে থাকে। ফলে বায়ুমণ্ডলের একটি নির্দিষ্ট উচ্চতায় জলীয় বাষ্প বেশি হয়ে যায়।

ওই জলীয় বাষ্প বাতাসের সঙ্গে থাকা ধূলিকণা ও ধূম্রকণা আশ্রয় করে ঘনীভূত হয়। আরও ঠান্ডা হলে তা পরিণত হয় তুষার কণায়। একসময় বাতাস তাদের আর ধরে রাখতে পারে না। তখন তুষার কণাগুলো ঝরে পড়ে পাহাড় কিংম্বা মাটিতে। বায়ুমণ্ডলে উৎপন্ন তুষারের পরিমাণ অনেক বেশি জমলেও তা পাহাড় পর্বতে ঝরে পড়ে অনেক কম। বাকিগুলো ঝরে পড়ে বৃষ্টি আকারে। তুষার কণাগুলো যখন অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চল দিয়ে প্রবাহিত হয় তখন সেগুলো গলে বৃষ্টির রূপ নেয় এবং মাটিতে ঝরে পড়ে। তবে পর্বতের উপরের তাপমাত্রা কম থাকায় সেগুলো জমে বরফ হয়ে থাকে।

তুষারপাত হতে ০ ডিগ্রি এর আশেপাশে তাপমাত্রা হতে হয় যা বাংলাদেশে হয়না।আর উত্তরে হিমালয় পর্বতে সাইবেরিয়ার হিমশীতল বাতাস বাধাগ্রস্থ হয়, তাই বাংলাদেশে তুষারপাত হয় না।

লেখক : Fakid Khan

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
3 টি উত্তর 1,496 বার দেখা হয়েছে
06 জানুয়ারি 2023 "পরিবেশ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Melody (6,010 পয়েন্ট)
+3 টি ভোট
3 টি উত্তর 4,120 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 405 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 515 বার দেখা হয়েছে
+4 টি ভোট
3 টি উত্তর 692 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

881,466 জন সদস্য

35 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 35 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. totoslot88hargasitus

    100 পয়েন্ট

  3. f168zzzcom

    100 পয়েন্ট

  4. jollyphio

    100 পয়েন্ট

  5. tg88pictures1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...