পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
4,234 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (141,850 পয়েন্ট)

4 উত্তর

+1 টি ভোট
করেছেন (141,850 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্য পরিপাক না হওয়ার কারণ:

খাদ্য পরিপাকের জন্য এনজাইমের প্রয়ােজন। আবার বিভিন্ন প্রকার খাদ্যের পরিপাকের জন্য ভিন্ন ভিন্ন এনজাইম প্রয়ােজন। যেমন- শর্করা পরিপাকের জন্য প্রয়ােজন অ্যামাইলেজ, টায়ালিন ও মল্টেজ ইত্যাদি।

এসব শর্করা পরিপাককারী এনজাইমের কোনটিই পাকস্থলির পরিপাককারী এনজাইমের অন্তর্ভুক্ত না হওয়ায় পাকস্থলিতে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় না।

+1 টি ভোট
করেছেন (93,090 পয়েন্ট)

খাদ্য খাওয়ার পর পাকস্থলীতে আসার পর গ্যাস্ট্রিন গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস ক্ষরিত হয়, এতে HCl পেপসিনোজেন থাকে। পাকস্থলীতে শর্করা পরিপাকের জন্য মলটেজ,ল্যাকটেজ, এমাইলেজ, আইসোমলটেজ, সুক্রেজ ইত্যাদি এনজাইম থাকেনা। ফলে পাকস্থলিতে শর্করা পরিপাক হয়না। তবে মুখের লালারস খাবারের সাথে আসে, এই লালারসে টায়ালিন থাকে যা পালস্থলিতে শর্করাকে কিছুটা আদ্রবিশ্লেষন করে। এবং পাকস্থলির সংকোচন প্রসারনের ফলে খাবার মন্ড বা কাইয়ে পরিনত হয়। আর কোন পরিপাক এখানে হয়না। তবে প্রোটিনের পরিপাক হয়।

 ©সংগ্রহীত

0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
পাকস্থলীতে খাবার পরিপাকের জন্য হাইড্রোক্লোরিক এসিড ও পেপসিন নামক এনজাইম নিঃসৃত হয়। এসব এনজাইম আমিষ জাতীয় খাদ্য কে ভেঙ্গে পলিপেপটাইড এ পরিণত হয়। কিছু শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য সাধারণত পাকস্থলীতে পরিপাক হয় না। কারণ শর্করা ও স্নেহজাতীয় খাদ্য পরিপাকের জন্য পাকস্থলীতে কোন এনজাইম থাকে না।
0 টি ভোট
করেছেন (440 পয়েন্ট)

পাকস্থলীতে খাবার পরিপাকের জন্য হাইড্রোক্লোরিক এসিড ও পেপসিন নামক এনজাইম নিঃসৃত হয় .,এই এনজাইম আমিষ জাতীয় খাদ্য কে ভেঙ্গে পলিপেপটাইড এ পরিণত করে , শর্করা খাদ্য সাধারণত পাকস্থলীতে পরিপাক হয় না কারণ ও শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য পাকস্থলীতে কোন এনজাইম থাকে না

 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+10 টি ভোট
5 টি উত্তর 7,100 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 802 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 1,371 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 1,274 বার দেখা হয়েছে

10,907 টি প্রশ্ন

18,606 টি উত্তর

4,746 টি মন্তব্য

871,082 জন সদস্য

30 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 28 জন গেস্ট অনলাইনে
  1. hay88makeup

    100 পয়েন্ট

  2. nowgoalcomdetop

    100 পয়েন্ট

  3. cuathepvietvietnam

    100 পয়েন্ট

  4. lc79hwin

    100 পয়েন্ট

  5. tipclubvip

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...