অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যাথা করে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
1,035 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (135,490 পয়েন্ট)

1 উত্তর

+4 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)

দিনের বেশিরভাগ সময় যদি দাঁড়িয়ে কাটে তবে সেদিন রাতে পা ব্যথা হওয়াটা বেশ স্বাভাবিক বিষয়। এর একটি কারণ হতে পারে, দীর্ঘসময় দাঁড়িয়ে থাকলে শরীরের নিচের অংশে তরল ও রক্ত জমতে থাকে, ফলে শরীরের তরলের ভারসাম্য নষ্ট হয় এবং ব্যথা হয়।

 

 

দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে হাঁটু ব্যথা, কাফ মাসলে ব্যথা, রক্তনালির সমস্যা, পা ফুলে যাওয়াসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। নিয়মকানুন মেনে চললে এই সব ঝুঁকি কমানো সম্ভব।

কী করা উচিত
■ মাথা, ঘাড়, পা, পায়ের আঙুল লম্বালম্বি ও সোজা রাখুন। আঁকাবাঁকা হয়ে দাঁড়াবেন না।

■ কাজের দিকে স্থির দৃষ্টি রাখুন, যেমন কাপড় ইস্তিরি করার সময় ইস্তিরি ও কাপড়ের দিকে দৃষ্টি থাকবে।

■ শরীরটা কাজসংশ্লিষ্ট বস্তুর কাছাকাছি থাকবে, যেমন টেবিল বা কাউন্টার।

■ কাজের সময় শারীরিক অবস্থা পরিবর্তনের জন্য যথেষ্ট জায়গা থাকবে।

■ পায়ের নিচে বিশেষ ম্যাট বা পিঁড়ি দিতে পারেন, সুবিধা অনুযায়ী পায়ের অবস্থান পরিবর্তন করতে হবে।

■ কাজে বিরতি দিয়ে মাঝেমধ্যে বসতে পারেন, ঘুরে বা হেঁটে আসতে পারেন।

■ শক্ত বা ঠান্ডা মেঝেতে দাঁড়াতে হলে নরম জুতা ব্যবহার করুন।

■ পা ঝিনঝিন করা, পায়ের রগ ফুলে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

■ সূক্ষ্ম কাজ যেমন লেখালেখির ক্ষেত্রে ঠিক কনুই বরাবর, হালকা কাজের ক্ষেত্রে কনুইয়ের নিচে, ভারী কাজের ক্ষেত্রে কবজি বরাবর হেলান উচ্চতা প্রয়োজন।

কী করা উচিত নয়

● একটানা লম্বা সময় ধরে একইভাবে কাজ করে যাওয়া।

● কোমর বা ঘাড় বাঁকিয়ে একনাগাড়ে ভুল ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা।

● উঁচু হিল বা আরামদায়ক নয় এমন জুতা পরে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা।

● উচ্চতা অনুযায়ী কাজের টেবিল বা কাউন্টার বেশি উঁচু বা বেশি নিচু রাখা।

 

 

শ ম ফারহান বিন হোসেন: ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট, সিআরপি, মিরপুর, ঢাকা

করেছেন (135,490 পয়েন্ট)
ধন্যবাদ

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+6 টি ভোট
1 উত্তর 570 বার দেখা হয়েছে
21 ফেব্রুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+15 টি ভোট
1 উত্তর 507 বার দেখা হয়েছে
05 জানুয়ারি 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (71,360 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 553 বার দেখা হয়েছে
08 নভেম্বর 2021 "সৃজনশীলতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Roky palit (550 পয়েন্ট)

11,000 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

893,009 জন সদস্য

40 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 37 জন গেস্ট অনলাইনে
  1. buyadd

    200 পয়েন্ট

  2. buy now

    160 পয়েন্ট

  3. singhal1

    140 পয়েন্ট

  4. EricaCarl

    140 পয়েন্ট

  5. securehealth

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...