মানুষ লাগাতার কয়েকদিন সজাগ থাকলে সেটা অনেকটা অভ্যাসে পরিণত হয়। এই অভ্যাস তৈরি হওয়ার বৈজ্ঞানিক কারণ কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+11 টি ভোট
535 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (135,500 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (510 পয়েন্ট)
মানুষ লাগাতার কয়েকদিন সজাগ থাকলে সেটি অভ্যাসে পরিণত হয় এবং আমাদের শরীর সেটিকে স্বাভাবিক ভাবে মেনে  নিতে শুরু করে। তাই এটি অভ্যাসে পরিণত হয়।
0 টি ভোট
করেছেন (4,460 পয়েন্ট)

বায়োলজিকাল ক্লক এর মূল কারণ। সহজ করে বলতে চাইলে এর সুন্দর একটি বাংলা শব্দ বলা যেতে পারে, 'দেহ ঘড়ি"! এই দেহ ঘড়িই মূলত আমাদের প্রাত্যাহিক বিভিন্ন কাজের তাড়না দেয়। শুধু প্রাণির ক্ষেত্রেই না, উদ্ভিদ জগতেও বায়োলজিকাল ক্লক রয়েছে। 

যাইহোক,  এই ঘড়ি শরীর, মন ও ব্যবহারিক পরিবর্তন সাপেক্ষে খিদে, ঘুম, আচার-আচরণ, হৃদস্পন্দন প্রভৃতি নিয়ন্ত্রণ করে। যেমন, আপনার ঘুমানোর সময় হলেই আপনার ঘুম পাবে এবং তা সম্পন্ন হলেই আপনি সজাগ হয়ে যাবেন। এটা বলে দেয় এই বায়োলজিকাল ক্লক। এখন জিজ্ঞেস করা যেতে পারে এই ঘুমানোর/জাগ্রত হবার সময়টা কখন? 

এটা নির্ভর করে ঘড়ির মালিকের উপর। অর্থাৎ, আপনি চাইলে সে ঘড়ি কিঞ্চিৎ নিয়ন্ত্রণ বা এর ধারাবাহিকতায় পরিবর্তন আনতে পারেন। যেমন, ছোট বেলা থেকেই কারো অভ্যাস রাত ১০ টায় ঘুমিয়ে সকাল ৬ টায় ঘুম থেকে উঠে যাওয়া। কিন্তু কিছুটা বড় হতেই তার আড্ডা দেয়া, টিভি দেখা এবং ফোন ব্যবহারের ঝোঁক বেড়ে গেলো। আবার সকালেও স্কুল-প্রাইভেট নেই। তখন দেখে যাবে নিয়ম করে ৮ ঘন্টা ঘুমানো ছেলেটি ধীরে ধীরে ১১ টা, ১১:৩০ তারপর ১২ টা! আর এখন ১ টার পর ঘুমাতে যাচ্ছে আর ৮ টার পর ঘুম থেকে উঠছে। কখনো আবার সকালে কাজ থাকলে জোরপূর্বক সেই ৬ টায় উঠতে হচ্ছে!  এতেই শুরু হলো এক নিদারুণ অনিয়ম। 

এই যে তার স্বভাবিক ঘুমানোর সময়কে সে বিলম্বিত করলো, এর মাধ্যমে আসলে সে তার দেহ ঘড়ির সেট করা টাইম কে বিলম্বিত করলো। একটা সময় তা একেবারে সেট হয়ে যাবে। তখন, তার  আড্ডার মানুষ, বাসার টিভি এবং হাতের ফোন সরিয়ে নিলেও তার স্বইচ্ছায় সেট করা সময়ের আগে সে ঘুমাতে পারছে না। 

এর একমাত্র সমাধান হলো যতটুকু সময় এবং কষ্ট করে সময়কে বিলম্বিত করেছে ততটুকু সময় এবং শ্রম দিয়ে তা পুনরায় আগের সময় নিয়ে আসায় সচেষ্ট হওয়া এবং সে ধারাবাহিকতা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। 

 

-নাহিদ জাহান ভূঁইয়া। Student Executive : Science Bee.

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 359 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 468 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 440 বার দেখা হয়েছে
+4 টি ভোট
2 টি উত্তর 638 বার দেখা হয়েছে

11,057 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

897,457 জন সদস্য

73 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 73 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    400 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. olivianaylor

    140 পয়েন্ট

  4. Samiha Tanisha

    120 পয়েন্ট

  5. dholeraplot

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...