পড়ায় কিভাবে মন বসানো যায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
1,093 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)

1 উত্তর

+8 টি ভোট
করেছেন (65,620 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
পড়ায় মনোযোগ বাড়ানোর উপায়

   শত চেষ্টা করেও লেখাপড়ায় মনোযোগী হতে পারছো না ? পড়তে ভালো লাগে না ? কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল করতে চাইলে পড়াশুনা করাটা আবশ্যক । তাই মন না থাকা সত্বেও পড়তে হচ্ছে । আর তাই কোনো পড়াই মনে রাখতে পারছো না । তবে কি জানো, পড়াশুনায় মনোযোগ দেওয়া ততটা বেশি কঠিনও নয়, যতটা কঠিন বলে তোমার মনে হচ্ছে । তাহলে জেনে নাও, কিভাবে পড়াশুনায় মনোযোগ বাড়াবে ।

১. পড়ার মাঝে বিরতি চাই :-
   আমরা যখন একটানা অনেকক্ষণ ধরে পড়ি, তখন পড়ার প্রতি আমাদের মনোযোগ থাকে না । তাই পড়ার সময় কিছুক্ষণ পরপর বিরতি নিতে হবে । তাহলে পড়ায় মনোযোগ থাকবে ।

২. দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো :-
   যখন তোমার পড়তে ইচ্ছা করবে না, তখন বসার স্টাইল পাল্টাতে হবে, চাইলে দাঁড়িয়ে পড়তে পারো । তাহলে তাড়াতাড়ি পড়ায় মনোযোগ ফিরে আসবে ।

৩. একটা লক্ষ্য নিয়ে পড়ো :-
   পড়াশুনা শেষ করে আমরা কি করতে চাই, এটাই আমাদের লক্ষ্য । তাই যখন পড়া থেকে আমাদের মনোযোগ হারিয়ে যাবে, তখন আমরা আমাদের লক্ষ্য পূরণের কথা ভাববো । তাহলে দেখতে পাবে, লক্ষ্য পূরণের তাগিদে হলেও আমরা আবার পড়ায় মনোযোগ দিতে পারছি ।

৪. ক্ষুধা পেলে খেতে হবে :-
   যখন আমাদের খিদে লাগে, তখন আমাদের পড়ায় মনোযোগ নষ্ট হয় । তাই খিদে লাগলে খাবার খেয়ে আবার পড়তে শুরু করো । দেখবে পড়ায় মনোযোগ ফিরে এসেছে ।

৫. একটু ঘুমিয়ে নাও :-
   একটানা অনেক সময় পড়লে মস্তিষ্কে চাপ পড়ে । এর ফলে আমাদের মস্তিষ্কের কাজ করার ক্ষমতা অনেকটাই কমে যায় । তাই তোমরা যদি কিছু সময় ঘুমিয়ে, আবার পড়া শুরু করো, তাহলে আবার পড়ায় মনোযোগ ফিরে আসবে ।

৬. অন্য চিন্তা না করা :-
   তোমার যদি কোনো জরুরী কাজ থাকে, সেটা আগে থেকেই সেরে নাও । তাহলে পড়ার সময় কাজের চিন্তা মাথায় থাকবে না, আর তুমি পড়ায়ও মন দিতে পারবে ।

৭. সকালবেলা পড়ার অভ্যাস দরকার :-
   দিনের শুরুতে মানুষের কাজ করার ক্ষমতা সবথেকে বেশী থাকে । তাই আমাদের কঠিন পড়াগুলো সকালে পড়ার চেষ্টা করতে হবে ।

৮. মেডিটেশন করা ভালো :-
   মেডিটেশন মন ও শরীর দুটোই প্রাণবন্ত রাখে । মেডিটেশনের ফলে শরীরের ক্লান্তি দূর হয় । এছাড়া মেডিটেশনের ফলে মস্তিষ্কের কোশের রিফ্রেশমেন্ট ঘটে । তাই পড়ায় মনোযোগ বাড়াতে মেডিটেশন করতে পারো ।
করেছেন (110,340 পয়েন্ট)
সকালবেলা কেন রাত 12টার আগে পড়তে বসার মনই চায় না।এক্ষেত্রে কি করণীয়?
করেছেন (65,620 পয়েন্ট)
+1
রাতে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বেন। ফজরে নামাযের সময় উঠে নামায পড়ে হালকা ব্যায়াম করে ঘুম ভাবটা কাটিয়ে নিবেন। ফজরের পর আশপাশ শান্ত থাকায় পড়াও ভাল হয়। প্রথমদিকে একটু কষ্ট হবে। তাই প্রথম প্রথম সহজ বিষয়গুলো পড়বেন। ফজরের পর পড়ার অভ্যাস টা হয়ে গেলে অনেক উপকার। আমার যবে থেকে অভ্যাস হইছে ফজরের পর ম্যাথ বা কঠিন জাতীয় পড়তাম। তখন অন্য সময়ের তুলনায় সহজেই বুঝে যেতাম।
করেছেন (110,340 পয়েন্ট)
+1
ধন্যবাদ।জাজাকাল্লাহ খাইর
করেছেন (100 পয়েন্ট)
আমি ত পড়া নিয়ে চিন্তা করতে করতে পড়তেই বসতে পারি না ! পড়তে বসব কিভাবে ? পড়তেই বসতে পারি না । ভূলভাবে নিবেন না ।আসলেই একতা সমস্যা !

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
1 উত্তর 374 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 644 বার দেখা হয়েছে
13 ডিসেম্বর 2023 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nahid Jahan Bhuiyan (4,460 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 407 বার দেখা হয়েছে
13 জুলাই 2022 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন SH Sakib (160 পয়েন্ট)

10,995 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

892,238 জন সদস্য

53 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 53 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. EricaCarl

    140 পয়েন্ট

  3. securehealth

    140 পয়েন্ট

  4. buyadd

    140 পয়েন্ট

  5. BuyAtivan

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...