উঁচু ভবনে উঠার পর ঝাপ দিতে মন চায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
617 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (4,460 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (4,460 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
এমনটা কি কখনো হয়েছে যে, আপনি একটি উঁচু ভবনে, ব্রীজে বা পাহাড়ে উঠেছেন তখন মনে হলো, 'লা°ফ দেই'! অথচ, আপনি বি'ষন্ন বা হতা'শাগ্রস্ত নন। এমনকি আ'ত্মহ'ত্যা করা কোনো ইচ্ছে আপনার নেই। কখনো ছিলোও না। তাহলে কেন এমনটা মনে হলো?

এই যে আপনার অবচেতন মন আপনাকে লাফ দিতে প্ররোচিত করছে, ইংরেজিতে এই প্ররোচনার একটি নাম আছে, 'The call of the void এবং ফ্রেঞ্চ ভাষায় যা l’appel du vide। বাংলায় করলে হবে, 'শূন্যতার ডাক'!
শূন্যতার ডাক! নিবিড় এক বাংলা! যাইহোক, চলুন খুঁজি, মনের এই নিবিড়-নিষ্ঠুর প্ররোচনার পেছনে কি-ই বা কারন আছে!

আমরা নবম-দশম শ্রেনীর জীববিজ্ঞান বইয়ে প্রতিবর্তী ক্রিয়া (Reflex Action) সম্পর্কে পড়েছি৷ মনে না থাকলে সমস্যা নেই, আমি মনে করিয়ে দিচ্ছি! আকস্মিক কোনো উদ্দীপনায় আমারা যে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া প্রকাশ করি তাই প্রতিবর্তী ক্রিয়া। সহজ উদাহরণ হলো, আঙুলে সুঁই ফুটে গেলে নিজের অজান্তে মুহুর্তেই হাত সরিয়ে নেয়া।
এটি চাইলেই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এখানে সম্পূর্ণ  কাজটি করে সুষুম্নাকাণ্ড।

উপরোক্ত বিশ্লেষণের সাথে সম্পূর্ণ না হলেও অনেকটা সংযোগ আছে 'শূন্যতার ডাকের'।
যখন আমরা খুব উঁচু স্থান থেকে নিচে তাকাই অথবা যখন আমাদের সামনে বি'পদজনক কোনো বস্তু থাকে তখন আমরা নিরাপদে সরে যাওয়ার তাড়না অনুভব করি। আমদের মস্তিষ্ক সংকেত তৈরি করে বলতে থাকে, 'পিছে হাটো'! 'এতে হাত দিও না'!
এই ঘটনাটি খুব দ্রুত হয়ে যায়। হয়তো মনের অজান্তে আমরা কিছুটা নিরাপদে সরেও যাই। কিন্তু, সরে যাবার পর মনে হয় আমি সরে গেলাম কেন! আমি কি লা'ফ দিতে চাচ্ছিলাম?
এখানে ঘটে যাওয়া দুটি ঘটনাই কয়েক সেকেন্ডের ভেতর ঘটে যায় এবং লা'ফ দেয়ার বিষয়টি আমাদের মাথায় চলে আসে। এরপর এই বিশ্রী বিষয়টি নিয়ে আমারা আরো কয়কবার বিস্তারিত কল্পনা করি!
তখন আমরা ধরেই নেই যে, 'তখন আমি আসলে লা'ফ দিতে চাচ্ছিলাম'!

- নাহিদ জাহান ভূঁইয়া।

তথ্যসূত্র;
১. Hethline.
২. The Bubble.
৩. Live Science.
৪. জীববিজ্ঞান (নবম-দশম)।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+15 টি ভোট
1 উত্তর 627 বার দেখা হয়েছে
+5 টি ভোট
1 উত্তর 353 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 695 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 706 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,689 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,672 জন সদস্য

87 জন অনলাইনে রয়েছে
4 জন সদস্য এবং 83 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. Nusrat11

    120 পয়েন্ট

  5. buyadd

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...