পানিতে থাকা মাছের সর্দি-জ্বর হয় না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
1,314 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

3 উত্তর

+7 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)
মানুষের ক্ষেত্রে সর্দি বা জ্বর হওয়ার জন্য যেসব জীবাণু কার্যকর সেগুলো মাছের শরীরে কোনো ভাবে প্রভাব ফেলতে পারেনা। তাছাড়া মানুষ এবং মাছের ইমিউন সিস্টেম-এও অনেক বেশি পার্থক্য রয়েছে। যার ফলে পানিতে থাকলেও এই ধরণের অসুস্থতার মুখোমুখি তারা হয় না। যেহেতু মানুষ এবং মাছ-এর মাঝে শারীরিক ভাবে অনেক ডিফারেন্স বিদ্যমান তাই একই পরিবেশে উভয়ে সারভাইভ করলেও তাদের মাঝে একই ধরণের অসুস্থতা আসবেনা।
+5 টি ভোট
করেছেন (17,760 পয়েন্ট)
মাছের ক্ষেত্রে সর্দি না হলেও তাদের জ্বর হতে পারে, কিন্তু এই জ্বর আবার কোনো জীবানুর আক্রমণে হয়না। এটি হয় মাছের 'স্ট্রেস' বা চাপ অনুভূত হবার কারণে, বিজ্ঞানীরা একে নাম দিয়েছেন 'ইমোশনাল ফিভার'।

অতীতে এই প্রবণতা বৃহদাকার প্রাণী, পাখি ও নির্দিষ্ট কিছু সরীসৃপের মধ্যে দেখা গেলেও মাছের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ নতুন।

‘ইমোশনাল ফেভার’ বিষয়ক গবেষণাটিতে নেতৃত্ব দেন ইউনিভার্সিটি অব স্টারলিংয়ের তত্ত্বাবধায়নে পরিচালিত ইনস্টিটিউট অব অ্যাকুয়াকালচারের গবেষক ডা. সোনিয়া রে।

জেব্রাফিশ যখন ‘স্ট্রেস’ বোধ করে, তখন পরিস্থিতির প্রতিক্রিয়া হিসেবে তাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায়। জেব্রাফিশ ২৮ ডিগ্রি সে. (৮২ ডিগ্রি ফা.) সাঁতার কাটতে পছন্দ করে। গবেষণায় একদল মাছকে এই তাপমাত্রার পানিতে রাখা হয় এবং অন্য দলকে ‘স্ট্রেসফুল’ পরিস্থিতিতে ২৭ ডিগ্রি সে. (৮১ ডিগ্রি ফা.) ১৫ মিনিট রাখা হয়।

একটা সময় পরে তাদের মুক্ত করা হলে দেখা যায়, স্বাভাবিক পরিস্থিতিতে থাকা মাছগুলো ওই তাপমাত্রায় সাঁতার কাটতে থাকে আর যাদের ‘স্ট্রেসফুল’ পরিস্থিতিতে রাখা হয়েছিল, তাদের শরীর তপ্ত হওয়ায় ২ থেকে ৪ ডিগ্রি সে. (৩৬ থেকে ৩৯ ডিগ্রি ফা.) তাপমাত্রায় স্বস্তিবোধ করে।

ব্রিস্টলের ইউনিভার্সিটি ট্যাট অটোনমা ডি বার্সেলোনা (ইউএবি) ও স্টারলিংয়ের গবেষকরা একমত পোষণ করেন, মাছের এই বোধ ‘ইমোশনাল ফেভার’ এর প্রমাণ।

এই ইমোশনাল ফেভার আবেগের সঙ্গে সম্পৃক্ত। গবেষকরা বিষয়টির ব্যাখা দিয়েছেন, চেতনার এই বোধকে বলা হয় ‘আবেগজনিত জ্বর’। সাধারণত যা মানুষের মধ্যে দেখা যায়। ‘স্ট্রেস’ অনেক সময় মানুষের জ্বরের কারণ হয়ে দাঁড়ায়। এতে কোনো সন্দেহ নেই- এই বোধ মনের চেতন অবস্থা থেকে সৃষ্টি হয়। মানুষের ক্ষেত্রেও দেখা যায়, স্ট্রেসবোধ হলে তারা উষ্ণ কাপড়ে নিজেদের আবৃত করতে পছন্দ করে। যদিও এই প্রশ্নে একমত হতে পারেননি অনেক গবেষক। আবেগ ও চেতনা প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কি-না তা নিয়ে তর্ক চলছেই।

তথ্যসূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)
মানুষের ক্ষেত্রে সর্দি বা জ্বর হওয়ার জন্য যেসব জীবাণু কার্যকর সেগুলো মাছের শরীরে কোনো ভাবে প্রভাব ফেলতে পারেনা। তাছাড়া মানুষ এবং মাছের ইমিউন সিস্টেম-এও অনেক বেশি পার্থক্য রয়েছে। যার ফলে পানিতে থাকলেও এই ধরণের অসুস্থতার মুখোমুখি তারা হয় না। যেহেতু মানুষ এবং মাছ-এর মাঝে শারীরিক ভাবে অনেক পার্থক্য বিদ্যমান তাই একই পরিবেশে উভয়ে সারভাইভ করলেও তাদের মাঝে একই ধরণের অসুস্থতা আসবেনা।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
3 টি উত্তর 828 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 4,222 বার দেখা হয়েছে
+6 টি ভোট
1 উত্তর 1,047 বার দেখা হয়েছে
13 ফেব্রুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন নোশিন মাহি (7,940 পয়েন্ট)
+11 টি ভোট
1 উত্তর 464 বার দেখা হয়েছে
05 জানুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Samsun Nahar Priya (47,710 পয়েন্ট)

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,749 টি মন্তব্য

881,121 জন সদস্য

16 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 15 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. 8kbetvnpro

    100 পয়েন্ট

  3. Mcw1org

    100 পয়েন্ট

  4. open88t5itcom

    100 পয়েন্ট

  5. 789betagencyvn

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...