অভিকর্ষের বিরুদ্ধে কাজ কেনো ধনাত্মক হতে পারে না? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
464 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (130 পয়েন্ট)

নবম দশম শ্রেনির পাঠ্যবইয়ে বলা হয়েছে যে অভিকর্ষ এর বিরুদ্ধে কাজ সবসময় negative হবে।

W1 = m(-g)h _____(1)

কিন্তু এখানে শুধু অভিকর্ষজ ত্বরণকে বিবেচনা নাও করা যেতে পারে না? আমাদের প্রয়োগকৃত ত্বরণকেও বিবেচনায় আনা উচিত।

W2 = mah ______(2)

আমি মনে করি বইয়ে লেখক W1 এ পৃথিবীর কৃতকাজকে বুঝিয়েছেন, আর তাই আমাদের করা কাজ কখনোই ঋণাত্মক হতে পারে না, যদি আমরা বস্তুটিকে তুলতে পারি।

এখন আমার প্রশ্ন, আমি কতটুকু বুঝতে পেরেছি?

 

1 উত্তর

0 টি ভোট
করেছেন (180 পয়েন্ট)
কৃতকার্য কোন বলের দ্বারা করা হয়ে থাকে।কোন বলের দ্বারা কার্য হচ্ছে তার অভিমুখের উপর নির্ভর করছে কৃতকার্যের চিহ্ন কি হবে।একটা বস্তুকে হাতে নিয়ে উপরে ওঠালে সেক্ষেত্রে আপনার হাতের দ্বারা বস্তুটির উপর প্রযুক্ত বল উপরের দিকে কাজ করছে।আবার বস্তুটিও উপরে উঠছে অর্থাৎ উভয়ের দিক একই, তাই "আপনার হাতের দ্বারা বস্তুটি উপরে তুলতে কৃতকার্য" ধনাত্মক।

কিন্তু বস্তুটিকে উপরের দিকে ওঠাবার সময়তেও মাধ্যাকর্ষণ নীচের দিকেই কাজ করেছে।অর্থ বল ও সরণের দিক বিপরীত।তাই "মাধ্যাকর্ষণ বল দ্বারা বস্তটিকে উপরে তুলতে কৃতকার্য " ঝণাত্মক।

লক্ষ্য করুন—দুই ক্ষেতেই সরণ উপরের দিকে হচ্ছে। কিন্তু কার্য কোন বলের দ্বারা নির্ণয় করা হচ্ছে তার উপর কার্যের চিহ্ন নির্ভর করছে।

প্রশ্নে যেহেতু 'অভিকর্ষ বলের বিরুদ্ধে' কথাটি বলছে তাই বাহ্যিক সংস্থা দ্বারা কার্যের কথা বোঝাচ্ছে যেখানে সরণ উপরের দিকে ঘটছে, যেটা অবশ্যই ধনাত্মক।মাইনাস সাইন হবে না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+6 টি ভোট
1 উত্তর 487 বার দেখা হয়েছে
+7 টি ভোট
3 টি উত্তর 1,350 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 521 বার দেখা হয়েছে
+2 টি ভোট
4 টি উত্তর 1,504 বার দেখা হয়েছে
15 নভেম্বর 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+4 টি ভোট
2 টি উত্তর 1,950 বার দেখা হয়েছে
18 এপ্রিল 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasan Rizvy Pranto (39,270 পয়েন্ট)

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

907,925 জন সদস্য

45 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 45 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. hutieninfo

    100 পয়েন্ট

  3. tg88garden

    100 পয়েন্ট

  4. ae888lurecom

    100 পয়েন্ট

  5. vnd88kjcorgvn

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...