আচ্ছা হেলিকপ্টার এর পাখা ঘুরলে হেলিকপ্টার আকাশে উরে কিন্তু ফ্যানের পাখা ঘুরলেও ফ্যান আকাশে উরে না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
1,077 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (9,290 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (8,590 পয়েন্ট)
অনেকগুলো কারণে হেলিকপ্টার আকাশে উড়ে কিন্তু ফ্যান আকাশে উড়ে না।

প্রথমেই জানতে হবে হেলিকপ্টার কীভাবে আকাশে উড়ে। খেয়াল করলে দেখবেন হেলিকপ্টারের ব্লেডগুলো খানিকটা বাঁকানো। ফলে ঘূর্ণন হলে এগুলো পর্যাপ্ত লিফ্ট ফোর্স উৎপন্ন করতে পারে। ফলে হেলিকপ্টার আকাশে উড়তে পারে। এখানে হেলিকপ্টারকে কন্ট্রোল করার মাধ্যমে এবং এর ডিজাইনের মাধ্যমে এর ব্লেড বা পাখাগুলোকে সবসময় স্ট্যাবল রাখা হয়। যাতে হেলিকপ্টার উল্টে না যায়। আর সাধারণ হেলিকপ্টার গুলোর পাখা প্রতি মিনিটে ৪০০-৫০০ বার ঘুরে। আবার শক্তিশালী ইঞ্জিনের মাধ্যমে প্রচুর শক্তি এবং লিফট ফোর্স উৎপন্ন করতে পারে, যাতে হেলিকপ্টারের বডি, অন্যান্য যন্ত্রপাতি এবং যাত্রীদের ওজন নিয়েও এটি উড়াল দিতে পারে।

আপরদিকে, বাসাবাড়ির সাধারণ সিলিং ফ্যানগুলো মিনিটে ২০০ বারের মতো ঘোরে, যা হেলিকপ্টারের তুলনায় অনেক কম।

আবার ফ্যানের ব্লেডে ডিজাইন ওড়ার মতো করে করা হয়নি বরং বাতাস দেওয়ার জন্যই করা হয়েছে।

তবে আপনি যদি এমন একটি ফ্যান বানান যেটি হেলিকপ্টারের ব্লেডের গতিতে ঘোরে এবং হেলিকপ্টারের ব্লেডের মতো বড় এবং এর ডিজাইনও যদি উড়তে পারার মতো করে করেন তবে তবুও এটি উড়বে না।

কারণ, তখন এমন মোটর লাগবে যা হেলিকপ্টারের ইঞ্জিনের মতো শক্তিশালী হতে হবে যাতে ফ্যান নিজের ওজনসুদ্ধ উড়তে পারে।

মনে করুন এসব সমস্যাও সমাধান হলো। কিন্তু তখনও ফ্যান উড়বে না। কারণ ফ্যানের পাখাকে স্ট্যাবল রাখতে হবে। তা না হলে এটি ঘুরতে ঘুরতে অনেক অল্প উপরে উঠেই পড়ে যাবে। তাছাড়া ফ্যানের সাথে একটি অক্ষ লাগানো থাকে, যেটি আবার দেয়াল, ছাদ বা ফ্যানের বডিতে রআগানো থাকে। এটিও ফ্যানকে উড়তে গেলে ধরে রাখবে।

তাই ফ্যানউড়তে পারে না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+5 টি ভোট
1 উত্তর 453 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 524 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 2,186 বার দেখা হয়েছে

11,068 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

898,430 জন সদস্য

104 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 101 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    560 পয়েন্ট

  2. Singhalindutries002

    280 পয়েন্ট

  3. olivianaylor

    140 পয়েন্ট

  4. marketingsaidul

    120 পয়েন্ট

  5. Samiha Tanisha

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...