সিগেরেট খেলে পায়খানার বেগ আসে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,762 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (9,290 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (9,290 পয়েন্ট)
পায়খানার বেগ আসার পুরো প্রক্রিয়াটি শুরু হয় 'বৃহদন্ত্রের দেওয়ালে থাকা স্নায়ুকোষগুলো (Myentric nerve plexus) উত্তেজিত' হওয়ার ফলে৷ সিগারেট খেলেে আপনার শুধু বৃহদন্ত্রের এই স্নায়ুকোষগুচ্ছ (Myentric nerve plexus) উত্তেজিত হয়; মলাশয় মল দ্বারা পূর্ণ থাকুক বা আংশিক পূর্ণ থাকুক৷ শুধু বৃহদন্ত্রের নয়, বরং প্রায় পুরো শরীরের স্নায়ুতন্ত্র উত্তেজিত হয়৷ ফলে আপনি মানসিকভাবে খুশি/ভালো (Euphoria) অনুভব করেন৷ সিগারেটে থাকা নিকোটিনের প্রভাবেই এই প্রক্রিয়াটি হয়ে থাকে৷

নিকোটিনের প্রভাবেে যখন Myentric nerve plexus উত্তেজিত হয়, তখন উপরে বর্ণিত প্রক্রিয়ায় আপনার পায়খানার বেগ দেয়৷
কিন্তু, এতে খুশি হওয়ার কিছু নেই যে আপনার পায়খানা ঠিক মতো হয়না, সিগারেট খাওয়ার পর তা খুব ভালোভাবে হচ্ছে এবং আপনার পেটটা খালি হয়ে যাচ্ছে এবং আপনি স্বস্তি অনুভব করছেন৷ বরং, এটা খুব ভয়ানক জিনিস!

কারনটা হচ্ছে, যেকোনো মাদকের একটি বৈশিষ্ট্য হল শরীরে এরপ্রতি সহনশীলতা (Tolerance) তৈরী হওয়া৷ অর্থাৎ, মাদক ব্যবহারের ফলে আপনার শরীরে শুরুর দিকে যে পরিমাণ উত্তেজনা/আনন্দ অনুভব হতো, এখন আর ততটা হয়না৷ আস্তে আস্তে আপনার উত্তেজনা আরো কমে যাবে! বিশ্বের সকল মাদকসেবীর জন্য এটা প্রযোজ্য৷ ফলে, আগে যেখানে একটা সিগারেট দরকার হতো, এখন সেখানে দিনে ৫টা সিগারেট আপনার দরকার হবে৷ দুই বছর পর আপনার দিনে ১০ টা সিগারেট দরকার হবে একই পরিমাণ সুখ ভোগ করার জন্য! একটা সময় আসবে যখন ১০০ সিগারেট খেয়েও আগের মত সুখ পাবেননা৷ আপনার শরীর নিকোটিনের প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলবে৷

আপনার পায়খানার বেগ দেওয়ার বেলাতেও একই নিয়ম প্রযোজ্য৷ একটা সময় দেখবেন সিগারেট খেয়েও আপনার পায়খানা ক্লিয়ার হচ্ছেনা! অথচ, আজ হয়তো একটা/দুইটা সিগারেট আপনার সারাদিনের পায়খানা ক্লিয়ার করে দিচ্ছে৷ আমার নিজের বন্ধু রয়েছে, যে একজন চেইন স্মোকার এবং সে নিজেও একই অভিজ্ঞতার কথা আমাকে বলেছে! সে এখন কোষ্ঠকাঠিন্য (Constipation) রোগে ভুগছে! সুতরাং, যদি এমন কিছুু থেকে থাকে, তবে মাদক/নেশাই পৃথিবীর একমাত্র জিনিস, যার কোনো উপকারিতাই নেই!

লেখকঃ- নাইমুল মুসফিক
ইন্টার্ন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+5 টি ভোট
1 উত্তর 351 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 3,224 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 2,029 বার দেখা হয়েছে
+8 টি ভোট
2 টি উত্তর 4,570 বার দেখা হয়েছে
+19 টি ভোট
3 টি উত্তর 1,035 বার দেখা হয়েছে
07 মে 2019 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন RakibHossainSajib (32,140 পয়েন্ট)

10,907 টি প্রশ্ন

18,606 টি উত্তর

4,746 টি মন্তব্য

871,276 জন সদস্য

31 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 30 জন গেস্ট অনলাইনে
  1. hitclubcomtw

    100 পয়েন্ট

  2. simpledio

    100 পয়েন্ট

  3. iwin68gb

    100 পয়েন্ট

  4. 8G8gio

    100 পয়েন্ট

  5. hitclubappp

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...