হাইড্রোজেন পার অক্সাইড অম্লধর্মী অক্সাইড হওয়ায় দূষিত বাতাসের সাথে বৃষ্টির পানি মিশে এসিড বৃষ্টি হবে। কতটুকু সত্যি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
506 বার দেখা হয়েছে
"রসায়ন" বিভাগে করেছেন (7,950 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

1 উত্তর

0 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)

একদমই সত্য নয় ৷ অম্লধর্মী হলেই অ্যাসিড বৃষ্টি ঘটবে এমনটা নয় ৷ H₂O₂ মৃদু অম্লধর্মী ৷ সাধারণ বৃষ্টির পানি বরং এর চেয়ে বেশি অম্লধর্মী ৷ H₂O₂ এর pH 6.2 এবং সাধারণ বৃষ্টির pH 5.0 - 5.5 যা অ্যাসিড বৃষ্টিতে 4.0 তে নামে ৷ আমাদের পাকস্থলির অ্যাসিডের ph 1.5 - 3.5 ৷ H₂O₂ সাধারণ তাপমাত্রায় পানির মতো তরল তবে কিছুটা বেশি ঘন ৷

গ্যাসীয় অবস্থায় খুব সামান্য পরিমাণে এটা বায়ুমণ্ডলে থাকে ৷ বায়ুমণ্ডলে এর স্বাভাবিক পরিমাণ ০.০১ পিপিএম যা বাতাসে যতটুকু ক্রিপ্টন গ্যাস আছে তার ১১৪ ভাগের ১ ভাগের সমান ৷ গ্যাসীয় অবস্থায় কিছুটা অস্থায়ী এবং অক্সিজেন ও জলীয়বাষ্পে বিয়োজিত হয় ৷ হাইড্রোজেন পারঅক্সাইড বাতাসে কোনো রকম অ্যাসিড তৈরি করে না কারণ গ্যাসীয় অবস্থায় পানির সাথে বিক্রিয়াই করে না ৷ তরল অবস্থায় পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোনিয়াম ও হাইড্রক্সিল আয়নে বিভাজিত হয় ৷ তরল H₂O₂ ও CO₂ (কার্বন ডাইঅক্সাইড) মিশিয়ে তাতে বিদ্যুৎ চালনা করলে অক্সালিক অ্যাসিড তৈরি হয় যা বাতাসে গ্যাসীয় অবস্থায় হয় না ৷ অ্যাসিড বৃষ্টি ঘটায় কার্বন ডাইঅক্সাইড (কার্বনিক অ্যাসিড), সালফার ডাইঅক্সাইড (সালফিউরাস অ্যাসিড), নাইট্রিক অক্সাইড (নাইট্রিক অ্যাসিড) ও নাইট্রোজেন ডাইঅক্সাইড (নাইট্রাস অ্যাসিড) নামক এই চারটি গ্যাস ৷ H₂O₂ এর জলীয় দ্রবণ সালফিউরাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে কিন্তু বাতাসে তো জলীয় দ্রবণ তৈরি হয় না ৷ গ্যাসীয় H₂O₂ পানিতে মিশবে না ৷ তাছাড়া কন্টেইনারে H₂O₂ 60% জলীয় দ্রবণ আকারে থাকে যার অনেক বড় অংশ ঐ ভয়ানক আগুনে ভেঙে পানি ও অক্সিজেন তৈরি করে ফেলেছে ৷ যা বাকি থাকবে তা জলীয় দ্রবণ আকারে পড়ে থাকবে, সে তো উদ্বায়ী নয় ৷ বাতাসে খুবই সামান্য পরিমাণে মিশবে ৷ 

তবে অধিক মাত্রায় H₂O₂ যুক্ত বাতাসে শ্বাস নিলে শ্বাসকষ্টসহ ফুসফুসের বিভিন্ন রোগ দেখা দিতে পারে যা কেবল পরীক্ষাগারেই দুর্ঘটনাবশত সম্ভব৷

© রাশিক আজমাইন (সায়েন্স বী)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
3 টি উত্তর 1,335 বার দেখা হয়েছে
+4 টি ভোট
3 টি উত্তর 743 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 577 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 748 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,010 জন সদস্য

119 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 119 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. vebotv365com

    100 পয়েন্ট

  3. 8pbetcc

    100 পয়েন্ট

  4. bobatotoofficia

    100 পয়েন্ট

  5. ceohitclub2

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...