ব্ল্যাকহোল থেকে তো কোনোকিছু,এমনকি আলোও বের হতে পারেনা তাহলে ব্ল্যাকহোলের ছবি তোলা কিভাবে সম্ভব হলো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
511 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (6,150 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (6,150 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
ব্ল্যাকহোলের ঘটনা দিগন্তের(Event Horizon) মধ্যে থাকা কোনো বস্তু আমরা দেখতে পারিনা।কারণ এই সীমানার ভেতর প্রবেশ করলে সবকিছু ব্ল্যাকহোলের মধ্যে চলে যায়।কিন্তু কোনো বস্তু যখন ব্ল্যাকহোলে পতিত হয়,সেটা কখনোই সরলরেখা বরাবর গিয়ে ব্ল্যাকহোলে প্রবেশ করেনা।মহাবিশ্বের সবকিছুই চলমান,এই বস্তুগুলোও।এগুলো প্রথমে ব্ল্যাকহোলের চারপাশে প্রচন্ড গতিতে ঘুরতে থাকে,ধীরে ধীরে ব্ল্যাকহোলের নিকটে যেতে থাকে,ঘটনা দিগন্তের ভেতর চলে গেলে তখন ব্ল্যাকহোল একে গ্রাস করে।
ব্ল্যাকহোলে পতিত হওয়ার পূর্বে চারপাশে উচ্চ গতিতে ঘোরার সময় এগুলো অন্যান্য ঘূর্ণায়মান বস্তর সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং প্রচন্ড তাপ ও আলো সৃষ্টি হয়।তাই আমরা এই অংশকে উজ্জ্বল দেখি।ঘটনা দিগন্তের বাইরে এই উজ্জ্বল অংশকে বলা হয় 'অ্যাক্রিশন ডিস্ক'।এটা অনেক বড় অঞ্চল জুড়ে থাকে।
যেমনঃ মিল্কিওয়ের কেন্দ্রে থাকা Sagittarius A* এর অ্যাক্রিশন ডিস্ক অঞ্চলটি আমাদের সৌরজগতের ব্যাসের চেয়েও কয়েকগুণ বড়।

আমরা ব্ল্যাকহোলের ছবিতে মূলত এই অ্যাক্রিশন ডিস্কটি দেখতে পাই।যেহেতু এটা ব্ল্যাকহোলের চারপাশে থাকে,তাই খুব সহজেই এর মধ্যে থাকা অন্ধকার অঞ্চলটুকু যে ব্ল্যাকহোল এটা চিহ্নিত করা যায়।

Source:
https://www.nasa.gov/image-feature/photographing-a-black-hole

https://astronomy.com/news/2022/05/what-makes-supermassive-black-holes-like-sagittarius-a-shine

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 277 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 292 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 441 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

906,896 জন সদস্য

59 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 59 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. 7Mcnai

    100 পয়েন্ট

  3. 8k8pagee

    100 পয়েন্ট

  4. sin88swork

    100 পয়েন্ট

  5. keonhacaiaccountant

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...