আলু কাটলে হাতের মধ্যে কালো দাগ পড়ে কেনো? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
572 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (2,140 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
আপেল, আলু ইত্যাদি কেটে রাখলে লালচে বা কালচে বর্ণের হয়ে যায় কেন?

আলু বা আপেলের কোষে থাকা টাইরোসিনেজের ক্রিয়ায় অক্সিজেনের সাথে কোষের ফেনলিক (phenolic ) যৌগের বিক্রিয়ায় সৃষ্ট উৎপাদের কারনে এদেরকে কেটে রাখলে তারা লালচে বা কালচে বর্ণ ধারন করে।

 

কি মাথার উপর দিয়ে গেলো? চলুন,একটু ভেঙ্গে বলি।

 

 

প্রত্যেক জীবের দেহে অসংখ্য কোষ আছে এবং প্রতিটা কোষে হাজার হাজার এনজাইম রয়েছে।এই এনজাইমগুলোর সহায়তায় জীবদেহের যাবতীয় বিপাকীয় কাজ সম্পন্ন হয় এবং এর ফলে দেহ সচল থাকে।

 

আপেল বা আলুর দেহও এমন অসংখ্য কোষ দ্বারা গঠিত এবং এতেও হাজার হাজার এনজাইম আছে।এর মধ্যে যার কারনে ফেলে রাখা কর্তিত দেহ লালচে বা কালচে হয়ে যায় সেটি হল পলিফেনল অক্সিডেজ (polyphenol oxidase) নামক একটা এনজাইম।একে টাইরোসিনেজ (tyrosinase) নামেও ডাকা হয়।

 

আপনি যখন কোনো আলু কর্তন করেন,তখন কর্তিত পৃষ্ঠের কোষগুলোও কেটে যায় এবং সাথে সাথে কেটে যাওয়া ভগ্ন কোষগুলোর ভেতর থেকে পলিফেনল অক্সিডেজ সহ আরো অনেক এনজাইম ভেতর থেকে বেরিয়ে আসে।অনেকটা পানিভর্তি পলিথিন ফুটো করে দিলে যেমন হয় তেমন।এভাবে বেরিয়ে আসা এনজাইমগুলো সেই কর্তিত পৃষ্ঠে ছড়ানো অবস্থায় থাকে।তারপর সেই অংশকে যখন বাতাসে ফেলে রাখা হয় তখন পলিফেনল অক্সিডেজ নামক এনজাইমটির সহায়তায় কোষের ফেনলিক (phenolic ) যৌগ বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এবং বিক্রিয়া শেষে যে উৎপাদ তৈরি হয় সেটি হয় কালচে বর্ণের।একারনে কর্তিত পৃষ্ঠ বাতাসে ফেলে রাখলে কিছু সময় পর সেই কালচে পদার্থ তৈরি হয়ে তা আলুর পৃষ্ঠকে কালচে বর্ণ বানিয়ে দেয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 631 বার দেখা হয়েছে
17 সেপ্টেম্বর 2022 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Msknirob (6,760 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 1,011 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 1,350 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 489 বার দেখা হয়েছে
27 ডিসেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+1 টি ভোট
3 টি উত্তর 3,452 বার দেখা হয়েছে

10,997 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

892,664 জন সদস্য

213 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 213 জন গেস্ট অনলাইনে
  1. buyadd

    180 পয়েন্ট

  2. buy now

    160 পয়েন্ট

  3. EricaCarl

    140 পয়েন্ট

  4. securehealth

    140 পয়েন্ট

  5. BuyAtivan

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...