নাইট কুইন রাতে ফুটে রাতেই ঝরে যায় কেনো? এর পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
568 বার দেখা হয়েছে
"পরিবেশ" বিভাগে করেছেন (12,550 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
night queen flower এই দুর্লভ ফুলটি ফুটেছে আমাদের নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল হাজারীবাগ হযরত জলিল শাহ মাজারে ৷ প্রতিদান সন্ধ্যার পর বহু লোকের সমাগম ঘটে এই ফুল দেখার জন্য ৷ এই ফুলটি অনেকটা পদ্ম ফুলের মত দেখতে, রং সাদা ৷ মৃদু একটা সৌরভ আছে এই ফুলের ৷ ফুল ফুটে থাকে রাতের শুরু থেকে মধ্য রাত পর্যন্ত, মধ্য রাত পার হলেই ফুল মিলিয়ে যেতে শুরু করে ৷ আর সেই রাতের অন্ধকারে’ই হয় তাঁর জীবনাবসান ৷ নাইট কুইনকে রাতের রাণী বলা হয়, দুর্লভ একটি ফুল বলা হয় যাকে ৷ প্রকৃত তথ্য হচ্ছে, এটা যতটা দুর্লভ ফুল ভাবা হয় আসলে ততখানি নয় ৷ কিছুটা বিরল ক্যাকটাস জাতীয় ৷ এ ফুলটির আদি নিবাস আমেরিকার দক্ষিণাঞ্চল এবং মেক্সিকোতে ৷ নাইট-কুইনের বৈজ্ঞানিক নাম peniocereus greggi ৷ যার দেখা মেলে গাছ লাগানোর আনেক দিন পর ৷ প্রচলিত ধারনায় এটিকে সৌভাগ্যের প্রতীক মনে করে থাকে অনেকে ৷ তবে প্রায় দুর্লভ ফুল হিসাবে নয়, ফুলের চির স্নিগ্ধ শুভ্র-প্রবিত্র রূপকে সবাই বেশি পছন্দ করে ৷ আর নাইট-কুইনের সৌন্দর্যে সবাই এতটা’ই মুগ্ধ হয় যে, তাঁর সৌন্দর্য নিয়ে কেউ দ্বিমত পোষণ করে না ৷ নাইট-কুইন ফুল নিয়ে পৃথিবী জুড়ে বহু কাহিনী ছড়িয়ে আছে ৷ সবচেয়ে বিখ্যাত কাহিনীর অবতারণা ঘটেছিল দু’হাজার বছর আগে বেথেলহ্যাম নগরীতে ৷ তখন নগরীর প্রত্যেক বাড়িতে বাড়িতে নাইট-কুইন ফুল গাছ ছিল, একদিন রাতে ঘটল এক আশ্চর্যজনক ঘটনা ৷ প্রতিটি বাড়ির নাইট-কুইন গাছে ফুলে-ফুলে ছেয়ে গেল ৷ এই ঘটনায় কৌতূহলী নগরবাসী এক বাড়ি থেকে আরেক বাড়ি দৌড়াদৌড়ি শুরু করে দিল ৷ তাঁরা কেউই বুঝে উঠতে পারলনা প্রকৃতি কেন এক অজানা উৎসবে মেতে উঠেছে, পরে অবশ্য সবাই বুঝতে পেরেছিল সেই রাতে বেথেলহ্যামের ঘোড়ার আস্তাবলে জন্ম হয়েছিল এক মহাপুরুষের, যিনি যিশু খ্রীষ্ট ৷ বেথেলহ্যামের সব নাইট-কুইন সেই রাতে মেতে উঠেছিল যিশুখ্রীষ্টের জন্মোৎসবে ৷ এ জন্য আজো অনেকের কাছে এ ফুলটি বেথেলহ্যামফ্লাওয়ার নামেও পরিচিত ৷ আর আমাদের নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল হাজারীবাগ হযরত জলিল শাহ মাজারে অন্ততঃ বিশবছর যাবৎ এই দুর্লভ ফুল নাইট-কুইন প্রতি বছর জুন মাসের শুরু থেকে ফুটতে থাকে, তা অনেক দিন পর্যন্ত ফুটে ৷ এখান থেকে আনেকে গাছের পাতা নিয়েও বীজ হিসেবে লাগিয়েছিল, কিন্তু গাছ হয়নি ৷ আর এটা গাছের পাতা থেকে’ই গাছ হয় ৷ আর পাতা থেকে’ই কলি তারপর ফুল ৷

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+9 টি ভোট
2 টি উত্তর 2,107 বার দেখা হয়েছে

10,977 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

888,416 জন সদস্য

52 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 52 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. Nusrat11

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...