আইফোনের সাথে কিডনি বিক্রির কি কোন সম্পর্ক, ইতিহাস বা কোন ঘটনা আছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
467 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (24,290 পয়েন্ট)
অনেকে বলবেন এ কেমন প্রশ্ন? আইফোনের যা দাম, তাতে কিডনি বেচা ছাড়া উপায় কী? যার পকেটে আইফোন আছে, তাঁর কিডনির সংখ্যা নিয়ে প্রশ্ন তুলতেও কারও বাধে না। কিডনি নিয়ে এমন কৌতুক যুগে যুগে, কালে কালে কম হয়নি। অনাগত কালেও যে চলবে, তা-ও মোটামুটি প্রশ্নাতীত। আমরা বরং পেছনে ফিরে দেখার চেষ্টা করতে পারি, জানার চেষ্টা করতে পারি, কে কবে সে কৌতুকের সূচনা করেন।

ওয়াং সাংকুন এখন যুবক, বয়স ২৫ কি ২৬। ২০১১ সালে তাঁর বয়স যখন ১৭, সত্যি সত্যি নিজের ডান পাশের কিডনি বেচে দিয়েছিলেন। বিনিময়ে পেয়েছিলেন প্রায় ৩ হাজার ২৭৩ ডলার। এই অর্থে একটি আইপ্যাড ২ ও একটি আইফোন ৪ কিনেছিলেন তিনি। হাতে আইফোন নিয়ে বলেছিলেন, ‘দুটি কিডনি দিয়ে কী হবে? একটিই যথেষ্ট।’ যথেষ্ট কি না, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ওয়াং।

ওয়াং সাংকুন এখন শয্যাশায়ীওয়াং সাংকুন এখন শয্যাশায়ী
২০১১ সালে ওয়াং থাকতেন চীনের আনহুই প্রদেশে। অনলাইন চ্যাটরুমে একদিন বার্তা পেলেন, চাইলে শরীরের অঙ্গ বেচে তিন হাজার ডলারের বেশি আয় করতে পারেন। সে বার্তা পাঠিয়েছিল মানব-অঙ্গ কালোবাজারিরা। ওয়াংয়ের কি অতশত ভাবার সময় আছে? নতুন আইফোন হাতে তোলার স্বপ্নে তিনি বিভোর।

কয়েক দিন পরই চীনের হুনান প্রদেশের এক হাসপাতালে ওয়াংয়ের শরীরে অস্ত্রোপচার করে ডান পাশের কিডনি বের করে নেওয়া হয়। সেটা যে অবৈধ ছিল, তা না বললেও চলে। ১৭ বছর বয়সী ওয়াং অভিভাবকদের না জানিয়েই কাজটি করেছিলেন।

তাঁর মা জেনেছিলেন পরে। ওয়াংয়ের হাতে দামি আইফোন দেখে সন্দেহ হয় তাঁর মায়ের। একটু খোঁচাতেই অস্ত্রোপচারের ব্যাপারটি বেরিয়ে আসে। জানাজানি হলে অবৈধভাবে অঙ্গ বেচাকেনার জন্য গ্রেপ্তার হন নয়জন, পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এক কিডনি নিয়ে ওয়াংয়ের বিপদটা হলো, অস্ত্রোপচার করা হয়েছিল অস্বাস্থ্যকর পরিবেশে। কয়েক মাসের মধ্যেই অবশিষ্ট কিডনিতেও সংক্রমণ দেখা দেয়। সেবা–শুশ্রূষা না পাওয়াও ছিল একটা কারণ। ক্রমে অবস্থার অবনতি হয়। এখন তিনি পুরোপুরি শয্যাশায়ী। নিয়মিত ডায়ালাইসিস ছাড়া চলছে না।

বাজারে নতুন আইফোন এলেই কিডনি বেচার প্রসঙ্গ আসে। এর পেছনে ওয়াং সাংকুনের ঘটনাটিই দায়ী কি না, তা নিশ্চিত করে বলা মুশকিল। তবে তেমনটাই অবশ্য ধারণা অনেকের।
0 টি ভোট
করেছেন (7,700 পয়েন্ট)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 389 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 517 বার দেখা হয়েছে
06 নভেম্বর 2022 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন হায়াত (20,400 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 356 বার দেখা হয়েছে
04 অক্টোবর 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
0 টি ভোট
3 টি উত্তর 673 বার দেখা হয়েছে
19 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+11 টি ভোট
1 উত্তর 1,137 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

907,738 জন সদস্য

61 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 61 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. ae88space1

    100 পয়েন্ট

  3. mksportwinapp

    100 পয়েন্ট

  4. keonhacai5vipio

    100 পয়েন্ট

  5. yg88space

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...