ঘাসফড়িং এর রক্ত সংবহন প্রক্রিয়া কেমন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,988 বার দেখা হয়েছে

2 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

রক্ত সংবহন প্রক্রিয়া:

হৃৎযন্ত্র ও অ্যালারি পেশির সংকোচন ও প্রসারণের ফলেই ঘাসফড়িং এর দেহের বিভিন্ন অঞ্চলে রক্ত প্রবাহিত হয়ে থাকে। অ্যালারি পেশিসমূহের ছন্দোবদ্ধ সংকোচন ও প্রসারণের মাধ্যমে রক্ত প্রথমে পেরিকার্ডিয়াল সাইনাস হতে অস্টিয়ার সাহায্যে হৃৎযন্ত্রে প্রবেশ করে। হৃৎযন্ত্রের ক্রমাগত সংকোচনের মাধ্যমে রক্ত একটি প্রকোষ্ঠ হতে অন্য প্রকোষ্ঠে ধাবমান হয়। ঘাসফড়িং এর রক্তের গতিপথ সবসময়ই পিছনের প্রকোষ্ঠ হতে সামনের দিকে হয়ে থাকে। আর এক্ষেত্রে আন্তঃ প্রকোষ্ঠীয় কপাটিকাগুলো রক্তের একমুখিতা নিশ্চিত করে। এভাবে প্রকোষ্ঠের অস্টিয়াগুলো রক্ত সঞ্চালনের সময় বন্ধ থাকায়, রক্ত হৃৎযন্ত্রের বাইরের সাইনাসে আসতে পারে না। হৃৎযন্ত্রের প্রকোষ্ঠ হতে রক্ত সম্মুখ অ্যাওর্টার মাধ্যমে বক্ষ অঞ্চল পার হয়ে মস্তিষ্কে এসে পৌঁছায়। তারপর আন্তঃ সাইনাস ছিদ্রপথে দেহের বিভিন্ন ধরনের নড়াচড়া দ্বারা রক্ত পেরিনিউরাল ও পেরিভিসেরাল সাইনাসে যায়। পেরিভিসেরাল সাইনাস হতে রক্ত পুনরায় পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করে। সাধারণত এভাবেই রক্ত ঘাসফড়িং এর দেহে চক্রাকারে আবর্তিত হতে থাকে। 

সারাদেহে একবার রক্তপ্রবাহ সম্পন্ন হতে সময় লাগে ৩০ থেকে ৬০ মিনিট। আর প্রতি মিনিটে ঘাসফড়িং-এর হৃৎযন্ত্রের স্পন্দন হয় ১০০ থেকে ১১০ বার।

ঘাসফড়িং-এর রক্ত প্রবাহের গতিপথ:

পেরিকার্ডিয়াল সাইনাস → হৃৎযন্ত্র → সম্মুখ অ্যাওর্টা → মস্তকের সাইনাস → পেরিনিউরাল সাইনাস → পেরিভিসেরাল সাইনাস   

0 টি ভোট
করেছেন (140 পয়েন্ট)
ঘাসফড়িং এ মুক্ত রক্ত সংবহনতন্ত্র বিদ্যমান।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 588 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 1,385 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 899 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 910 বার দেখা হয়েছে

10,994 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

891,878 জন সদস্য

192 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 192 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. EricaCarl

    140 পয়েন্ট

  3. securehealth

    140 পয়েন্ট

  4. BuyAtivan

    120 পয়েন্ট

  5. realmentalh

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...