মাথার পিছন দিকে বৃত্তাকার চুলের পাক হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
2,067 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

মাথার চুলের পিছন দিকে বৃত্তাকার বা ঘূর্ণির মতো চুল বৃদ্ধি হওয়াকে বলা হয় Hair Whorl বা Cowlick বা Trichoglyphs।এছাড়াও একে চুলের পাক, মুকুট  বলা হয়।

চুলের ঘূর্ণির মতো বৃদ্ধি ঘড়ির কাটার দিক করে অথবা ঘড়ির কাটার বিপরীত দিকে হতে পারে৷ অনেকের চুলে এক পাক থাকে আবার অনেকের চুলে দুই থেকে তিনটি পাকও থাকতে পারে। মানুষ ছাড়াও প্রাণীদের মাথায় ও শরীরে এমন ঘূর্ণি দেখা যায়। 

চুলে ঘুর্ণি হওয়ার কারণ হিসেবে নানা ধরনের হাইপোথিসিস প্রচলিত আছে, এর মধ্যে একটি হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুবিক ত্রুটি। এছাড়াও চুলের ঘূর্ণির জন্য জিনগত বৈচিত্র্যকে দায়ী করা হয়। প্রায় ৮৪% মানুষের মাথায় ক্লকওয়াইজ এবং ১৬% মানুষের মাথায় অ্যান্টিক্লকওয়াইজ ঘূর্ণি দেখা যায়। আবার, ৯৫.৫% ককেশীয়দের মাথায় একটি ঘূর্ণি থাকে। অন্যদিকে ১০% আফ্রো- আমেরিকানদের মাথায় দুটি করে ঘূর্ণি দেখা যায়।

ঘূর্ণির দিক ক্লকওয়াইজ বা অ্যান্টিক্লকওয়াইজ হওয়ার কারণ হিসেবে মিথ প্রচলিত আছে যে একটি জিনের দুটি এ্যালিল এই ঘূর্ণির দিক নিয়ন্ত্রণ করে। কিন্তু এই মিথ পুরোপুরি সত্যি নয়। কিছু গবেষণা মতে বেশিরভাগ বামহাতি মানুষের চুলে অ্যান্টিক্লকওয়াইজ ঘূর্ণি থাকে। আবার, অনেকের মতে গে বা তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে অ্যান্টিক্লকওয়াইজ ঘূর্ণি বেশি দেখা যায়। কিন্তু এইসব মতবাদের কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। 

জিনগত কারণ ছাড়াও কোন আঘাত, সার্জারি বা কেমোথেরাপির ফলে চুলের প্যাটার্ন ঘূর্ণির মতো হতে পারে৷ তাছাড়া অনেক সময় হেয়ার ট্রান্সপ্লান্টের ফলে এমন হতে পারে। গর্ভাবস্থায়ই শিশুর মাথায় চুলের এমন প্যাটার্ন সৃষ্টি হয়। তবে মাথার চুল ছাড়াও অনেক সময় পুরুষদের দাড়িতে এমন ঘূর্ণি দেখা যায়৷ হেয়ার হোর্ল সরানোর জন্য অনেকে লেজার ট্রিটমেন্ট, প্লাস্টিক সার্জারি, ওয়াক্সিং এর সহায়তা নেন।

ক্রেডিট: নিশাত তাসনিম | সায়েন্স বী

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
1 উত্তর 488 বার দেখা হয়েছে
02 মার্চ 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৮ (54,300 পয়েন্ট)
+2 টি ভোট
3 টি উত্তর 611 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 866 বার দেখা হয়েছে
15 নভেম্বর 2022 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nadia (4,030 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 1,184 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 4,065 বার দেখা হয়েছে

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

899,861 জন সদস্য

295 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 295 জন গেস্ট অনলাইনে
  1. ceojampham

    100 পয়েন্ট

  2. xsctbetvn

    100 পয়েন্ট

  3. mu88hacom2

    100 পয়েন্ট

  4. v9betggvn

    100 পয়েন্ট

  5. ClaudeWillia

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...