টেস্টিং সল্ট শরীরের জন্য ক্ষতিকর কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
4,203 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)

2 উত্তর

+3 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)

জি , ক্ষতিকর ৷ আর এ কারণেই ম্যাগি নিষিদ্ধ করা হয়েছিল যথাসম্ভব ৷   এ ব্যাপারে medivoicebd এর একটি আর্টিকেল দিলাম ৷

মো: গোলাম মোস্তফা

চিকিৎসক ও লেখক

টেস্টিং সল্ট মানব দেহে কী কী রোগ বা ক্ষতি করে?
- ক্যান্সার
- উচ্চরক্তচাপ
- শরীরের ওজন বৃদ্ধি পাওয়া
- ফ্যাটি লিভার
- হাড় দুর্বল বা ক্ষয় রোগ 
- খাবারে অরুচি
- বাচ্চাদের খাবার খেতে অনিহা
- ব্রেইন ক্যান্সার
- ডায়াবেটিস
- শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া
- দৃষ্টি শক্তি কমে যাওয়া
- মাথা ব্যথা
- মাংসপেশি ব্যথা
- হাত পা ঝিনঝিন বা অবশ লাগা
- দ্রুত হার্ট বিট 
- এ্যাজমা
- বাচ্চাদের মেধা বিকাশে বিঘ্ন ঘটতে পারে বা স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে

কিভাবে রোগব্যাধি তৈরি করে টেস্টিং সল্ট?

অতিমাত্রায় মনোসোডিয়াম গ্লুটামেট বা টেস্টিং সল্ট BBB (Blood Brain Barrier Corss) করে Brain cell Damage করে। এই Damage Cells থেকে ব্রেইন ক্যান্সার হতে পারে।

দীর্ঘদিন টেস্টিং সল্ট খাওয়াতে Adrenal Gland Malformation হয়ে দেহের immunodeficiency দেখা দিয়ে থাকে। সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। তাছাড়া দেহের ওজন বৃদ্ধি, ডায়াবেটিস হয়ে থাকে। পেনক্রায়িটিস, লিভারের প্রদাহ, হরমোনাল ইনব্যালেন্স হতে পারে।

মানব দেহে বিভিন্ন Neurotransmitter রয়েছে !G-Protein Couple receptors! GABA, Adrenergic, Dopamine, Cholinergic, Opiod, Glycine, Histamine,Serotonin, Glutamate.

Glutamate হচ্ছে postsynaptic excitation of neuoral Cells. যা আমাদের শিক্ষা, জ্ঞান, স্মৃতিশক্তি, মানুষের সাথে যোগাযোগ ইত্যাদিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। যখন অতিরিক্ত টেস্টিং সল্ট দেহে প্রবেশ করে যা গ্লুটামেট রিসেপ্টরকে খুব বেশি stumulation করে। এতে CNS (Central Nervous System) এ বিঘ্ন ঘটে। সেক্ষেত্রে মানবদেহে বিভিন্ন সমস্যা দেখা দেয়, যেমন মাথা ব্যথা, মাংসপেশি ব্যথা।

অতিরিক্ত বা দীর্ঘদিন টেস্টিং সল্ট মানবদেহের টেস্ট নামক রিসেপ্টরকে ডেমেজ করে দিতে পারে। সেক্ষেত্রে স্বাদ বা রুচিকর আর কিছুই থাকবে না। এতে সকল খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়।

‘চাইনিজ রেস্টুরেন্ট সিন্ড্রোম’ টেস্টিং সল্টের ক্ষতিকর প্রভাবের জন্য এই নামকরণ করা হয়েছে। এটা একটা নিশার মত একবার খেলে বার বার খেতে ইচ্ছে করে। মনোসোডিয়াম গ্লুটামেট যে মানব জীবনে ক্ষতিকর তার আরোও অনেকগুলো কারণ রয়েছে। 

সর্বপ্রথম ১৯০৮ সালে জাপানিজ বায়োকেমিস্ট Kikunae Ikeda মনোসোডিয়াম গ্লুটামেট বা টেস্টিং সল্ট ব্যবহার করার প্রক্রিয়া শুরু করেন। খাবারের স্বাদ Umami Flavor এ ব্যবহার করেন। পরবর্তীতে US, FDA (Food and Drug Administration) বাণিজ্যিক ভাবে টেস্টিং সল্ট ব্যবহার করার অনুমোদন প্রদান করেন। কিন্তু বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে টেস্টিং সল্টের ক্ষতিকারক দিক চিন্তা করে ব্রান্ড দিয়েছে। পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, মধ্যপ্রাচ্য, ইউরোপের বিভিন্ন দেশে টেস্টিং সল্ট বাজারজাতকরণ সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

বাজারে আরো বিভিন্ন নামে টেস্টি সল্ট রয়েছে। যেমন- Sodium glutamate, Monosodium salt, Monohydrate, Monosodium L-glutamate Monohydrate.

আপনার যদি মনে হয় টেস্টিং সল্ট কোন ক্ষতিকারক নয়, সেক্ষেত্রে আপনি নিজেই প্রমাণ করতে পারবেন টেস্টিং সল্টের ক্ষতিকারক দিক।
প্রমাণ-

১. আপনি হাফ টেবিল চামুচ টেস্টিং সল্ট এখনি খেয়ে নেন, ৩০ মিনিট অপেক্ষা করুণ! এরপর আপনার মাথা ব্যথা শুরু হবে, শরীরটা ঘামতে থাকবে, বুক ধড়ফড় শুরু হবে, মাথাটা ঘুরাতে থাকবে, গলা শুকিয়ে আসবে, চোখে ঝাপসা দেখতে পারেন। পরবর্তী ২ঘন্টার মধ্যে আপনার কোন খাবার খেতে রুচি থাকবে না।

২. আপনি প্রতিদিন বেশি না এক চিমটি পরিমাণ টেস্টি স্বাদে চেটেপুটে খেতে থাকুন একমাস! একমাস পর আপনার ব্রেইনের স্মৃতিশক্তি বা আইকিউ চেক করুন, দেখুন আপনার স্মৃতি শক্তি আগের চেয়ে হ্রাস পাচ্ছে। আপনি কিছু মেডিকেল চেক আপ করুন, ব্লাড প্রেসার, ব্লাড সুগার, হার্টরেট ইত্যাদি সব কিছুই একমাস আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

যথেষ্ট প্রমাণ হয়ে গেছে, দীর্ঘ তিনমাস এই টেস্টিং সল্ট আমি নিজেই রিচার্স করে, লিখতে বসেছি। এবার আপনিও রিচার্স করতে পারেন।

বাঁচতে চাইলে আমাদের সুস্থ দেহ রাখতে চাইলে মুখ রোচক খাবার টেস্টিং সল্ট দ্রুত পরিহার করতে হবে। দেশের সকল খাদ্য দ্রব্য টেস্টিং সল্ট ব্যবহার নিষিদ্ধ করতে হবে! মানুষের রোগ ব্যাধি থেকে মুক্ত রাখতে চাইলে বা দেশের মানুষের গড় আয়ু বাড়াতে চাইলে দ্রুত টেস্টিং সল্ট ব্রান্ড করতে হবে। বাচ্চাদের চিপস, ফাস্ট ফুড, বার্গার, গ্লিল, সুপ, টেস্টিং সল্ট মিশ্রিত সকল খাবার খাওয়ানো থেকে বিরত থাকুন।

0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+15 টি ভোট
6 টি উত্তর 1,511 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 976 বার দেখা হয়েছে
+9 টি ভোট
2 টি উত্তর 521 বার দেখা হয়েছে

10,979 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

889,211 জন সদস্য

33 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 33 জন গেস্ট অনলাইনে
  1. evobet86com

    100 পয়েন্ট

  2. danhbaidoithuongcat

    100 পয়েন্ট

  3. okzztknet

    100 পয়েন্ট

  4. bybid9audvip

    100 পয়েন্ট

  5. sv368page1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...