আঙ্গুল ফোটানো কি শরীরের জন্য ক্ষতিকর? [poll] - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
1,013 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (280 পয়েন্ট)
### no choices found for poll!

1 উত্তর

0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)

 

আঙুল ফোটানো কি সত্যিই ক্ষতিকর?

অনেকেরই আঙুল ফোটানোর অভ্যাস আছে। কাজের ব্যস্ততা থেকে শুরু করে অবসরেও হাতের আঙুল ফোটান অনেকেই। শুধু বড়রাই কেন ছোটরাও এই অভ্যাস রপ্ত করে পরিবারের কারও না কারও কাছ থেকে। অনেক সময় নিজের অজান্তেই, আবার কখনো জেনে বুঝেই এই কাজ করেন অনেকেই।

তবে আঙুল ফোটানো কি ক্ষতিকর? কিংবা এর সঙ্গে হাড় ক্ষয় হওয়ার কোনো সম্পর্ক আছে কি? এ বিষয়ে বিশেষজ্ঞরাই বা কী বলছেন?

বিশেষজ্ঞদের মতে, আঙুল ফাটানোর খুবই সাধারণ একটি বিষয়। যদিও এর সঙ্গে মানসিক বা শারীরিক কোনো সমস্যার যোগ নেই। তবে কিছু ক্ষেত্রে দেখা যায়, মানুষ নার্ভাস হলে বেশি আঙুল ফোটান। এর মাধ্যমেই নাকি তারা দুশ্চিন্তা দূর করার চেষ্টা করেন!

আঙুল ফোটালে কী হয়?

>> আঙুল ফোটানোর মাধ্যমে আঙুলের অস্থিসন্ধির দুটি ভাগের মধ্যে দূরত্ব সামন্য বাড়ে। এর ফলে গ্যাস বাবল তৈরি হয়। এই গ্যাস বাবল ফেটেই আঙুল ফোটানোর শব্দ হয়। বিশেষজ্ঞরা এই ঘটনাকে বেলুন ফোটানোর সঙ্গে তুলনা করেন।

>> একই আঙুল পরপর দুইবার সাধারণত ফাটে না। এর কারণ হলো আপনার আঙুলে সেই গ্যাস বাবল সঙ্গে সঙ্গে তৈরি হয় না। এজন্য কিছুটা সময়ের প্রয়োজন হয়।

>> বিশেষজ্ঞরা বলছেন, আঙুল ফোটালে তেমন কোনো সমস্যা হয় না। তবে অনেকেরই বিষয়টি বদঅভ্যাসে পরিণত হয়। ফলে বারবার একই কাজ করতে গিয়ে ওই জয়েন্টে প্রদাহ তৈরি করে ফেলেন।

আঙুল ফোটানো কি ক্ষতিকর?

Advertisement

ক্যালোফোর্নিয়ার একজন চিকিৎসক নিজের উপরই এই বিষয়ক একটি পরীক্ষা করেন। তিনি সাধারণত নিজের একটি হাতের আঙুলই ফোটাতেন। দীর্ঘদিন ওই আঙুল ফোটানোর কারণে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে কি না তা যাচাইয়ের জন্য তিনি এক্স-রে করেন। তবে কোনো সমস্যায় কিন্তু ধরা পড়েনি।

এই প্রসঙ্গে ভারতের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. রুদ্রজিৎ পাল জানান, ‘আঙুল ফোটানোর সঙ্গে হাড় ক্ষয়ে যাওয়ার তেমন কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। তাই এ বিষয়ে অহেতুক চিন্তা করার দরকার নেই। মনে চাইলে আঙুল ফোটাতেই পারেন। তবে এটি বদঅভ্যাসে পরিণত হলে কিন্তু জয়েন্টে আঘাত পেতে পারেন।’

সূত্র: সিডার্স/হেলথ হার্ভার্ড

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
4 টি উত্তর 1,320 বার দেখা হয়েছে
17 ফেব্রুয়ারি 2022 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন samir_al_mahmud (190 পয়েন্ট)
+11 টি ভোট
2 টি উত্তর 452 বার দেখা হয়েছে
20 অক্টোবর 2020 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Saniha (24,580 পয়েন্ট)
+8 টি ভোট
1 উত্তর 1,081 বার দেখা হয়েছে
0 টি ভোট
4 টি উত্তর 1,117 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

905,680 জন সদস্য

28 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 28 জন গেস্ট অনলাইনে
  1. jstn88com

    100 পয়েন্ট

  2. ae888travel

    100 পয়েন্ট

  3. cellinkeucom

    100 পয়েন্ট

  4. vicclubbone

    100 পয়েন্ট

  5. kjctraining2

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...