সমুদ্রের পানি নোনতা হওয়ার কারণ কী?? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
548 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)

1 উত্তর

+5 টি ভোট
করেছেন (65,620 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
সমুদ্রের পানির ভেতরে লবণ আসে মূলত ডাঙা বা স্থলের পাথর থেকে। বৃষ্টিপাতের সময় বৃষ্টির যে ফোঁটাগুলো ডাঙায় পড়ে সেগুলোতে আশপাশের বাতাস থেকে কার্বন-ডাইঅক্সাইড মিশে যায়। কার্বন-ডাইঅক্সাইড আর পানি মিলে তৈরি করে কার্বনিক অ্যাসিড, যার ফলে বৃষ্টির পানি একটু অ্যাসিডিক হয়ে যায়।
এই বৃষ্টির পানি যখন পাথরের গায়ে পড়ে, তখন এর ভেতরের অ্যাসিড পাথরের গা বেয়ে নামে এবং আয়ন তৈরি করে।এই আয়নগুলো আবার গড়িয়ে পড়ে নদী বা হ্রদের জলে। সেখান থেকে গিয়ে মেশে সমুদ্রের পানিতে।
এভাবে বিভিন্ন রকম আয়ন সমুদ্রের পানিতে থাকে। এগুলোর মধ্যে কিছু সামুদ্রিক জীব খাদ্য উৎপাদন ও অন্যান্য কাজে ব্যবহার করে এবং সমুদ্রের পানি থেকে সরিয়ে ফেলে। বাকিগুলো সমুদ্রের পানিতেই মিশে থাকে। দীর্ঘ সময় এভাবে সমুদ্রের পানিতে থেকে আয়নগুলোর পরিমাণ বাড়তে থাকে।
এসব আয়নের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় সোডিয়াম ও ক্লোরিন। সমুদ্রের পানিতে এই দুটোর পরিমাণ ৯০ শতাংশ। সোডিয়াম ও ক্লোরিন লবণাক্ত। মূলত এই দুটো মৌল একত্রিত হয়ে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড, যাকে আমরা বলি লবণ।
সমুদ্রের পানিতে সোডিয়াম ও ক্লোরিন আয়ন মিলে লবণ তৈরি করে। এই দুটোর পরিমাণ অনেক বেশি হওয়ায় সমুদ্রের পানিতে লবণের পরিমাণও অনেক বেশি থাকে।
এজন্যই সমুদ্রের পানি লবণাক্ত হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 2,564 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 1,734 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 922 বার দেখা হয়েছে
18 ফেব্রুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Yasin Ahmed (1,990 পয়েন্ট)
+4 টি ভোট
1 উত্তর 542 বার দেখা হয়েছে

10,979 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

888,965 জন সদস্য

29 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 28 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. vietnamsmart

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...