মাদকাসক্তি থেকে মুক্তি পেতে কি কি করতে হবে ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
390 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (2,670 পয়েন্ট)

1 উত্তর

+7 টি ভোট
করেছেন (65,620 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
সম্প্রতি সারা দেশে শুরু হয়েছে মাদকবিরোধী অভিযান। প্রতিদিনই মাদকবিরোধী অভিযানের বিভিন্ন খবর থাকে দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম।

নেশাদ্রব্যের আসক্তি থেকে নিজেকে সরিয়ে নিতে নিজের জীবনযাপন পদ্ধতি এবং অভ্যাসে প্রচুর পরিবর্তন আনা প্রয়োজন। নেশাদ্রব্যের আসক্তি কতটা তীব্র তার ওপর নির্ভর করে এই আসক্তি থেকে মুক্তি পাওয়ার বিষয়টি।

তবে নেশা থেকে যে মুক্তি পাওয়া যায় না, তা কিন্তু নয়। নেশা থেকে মুক্তির উপায় হচ্ছে আপনার কঠোর মনোবল ও সিদ্ধান্ত। এছাড়া অবশ্যই নেশাজাতীয় যে কোনো দ্রব্য খাওয়া ত্যাগ করতে হবে।

⭕আসুন জেনে নেই নেশাদ্রব্যের গ্রাস থেকে নিজেকে রক্ষা করতে যা করবেন।

১৷পরিবারের সদস্য, বন্ধুবান্ধব:-

বর্তমান নেশা থেকে বাঁচার জন্য নিজেকে অন্য কোনো নেশা যেমন জুয়া খেলা, ধূমপান কিংবা অতিভোজন ইত্যাদির দিকে ঠেলে না দেয়ার বিষয়ে যত্নশীল হোন। এ ব্যাপারে পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং কলিগ বা সহযোগীদের সাহায্য গ্রহণ করুন।

২৷মানসিক ও দৈহিক:-

নিয়মিত শরীর চর্চার বিষয়ে যত্নশীল হোন। নিয়মিত শরীর চর্চার ফলে শরীর থেকে কিছু রাসায়নিক পদার্থ নির্গত হয় যেটা আপনাকে মানসিক ও দৈহিকভাবে ভালো বোধ দিতে সক্ষম।

৩৷নেশা ছাড়তে হবে:-

যদি নেশা করা ছেড়ে দেয়ার কারণে আপনার দেহে কোনো অবাঞ্ছিত সমস্যা তৈরি হয়, সেই অজুহাতে আবার নেশা করা শুরু করবেন না। ভালোভাবে মনে করুন এই অবাঞ্ছিত সমস্যার মূল কারণ কী এবং পরবর্তিতে সেই কারণ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।

৪৷যাতায়াত :-

যেসব জায়গায় গিয়ে আপনি নেশাদ্রব্য সেবন করতেন কিংবা ক্রয় করতেন, সেসব জায়গায় যাতায়াত বন্ধ করুন। যারা নেশাদ্রব্য সেবন করে না তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করুন এবং যেসব বন্ধুবান্ধব নেশাদ্রব্য সেবন করে তাদের থেকে দূরে থাকুন।

৫৷নিজে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ:-

নেশা ছাড়ার জন্য নিজে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন। নিজের নিজে বলতে শিখুন, আমি আর নেশা করব না।

৬৷মনোরোগ বিশেষজ্ঞ:-

নেশা ছাড়তে জন্য মনস্থির করার পর একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারে। পরামর্শ মেনে চললে আপনি নেশা ত্যাগ করতে পারবেন। এছাড়া এ সময়ে আপনার শারীরিক চেকআপ প্রয়োজন।
বাংলাদেশ মাদক নির্মূল পরিষদ

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 428 বার দেখা হয়েছে
+6 টি ভোট
1 উত্তর 488 বার দেখা হয়েছে
+2 টি ভোট
3 টি উত্তর 1,681 বার দেখা হয়েছে
+13 টি ভোট
2 টি উত্তর 1,028 বার দেখা হয়েছে

10,929 টি প্রশ্ন

18,630 টি উত্তর

4,748 টি মন্তব্য

877,364 জন সদস্য

53 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 52 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    240 পয়েন্ট

  2. শাহাদাত

    110 পয়েন্ট

  3. 7mchristmas

    100 পয়েন্ট

  4. bongvipinccom

    100 পয়েন্ট

  5. Td88health

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...