মন বলতে কিছু নেই, সমস্ত অনূভুতির কেন্দ্র মস্তিষ্ক; তাহলে আমরা বুকে কষ্ট অনুভব করি কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
5,585 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (123,400 পয়েন্ট)

2 উত্তর

+5 টি ভোট
করেছেন (123,400 পয়েন্ট)
Samsun Nahar Priya-

আমরা যখন কষ্ট পাই তখন বুকে ব্যথা অনুভব করি যদিও আমাদের ব্রেইন সবকিছু কন্ট্রোল করে। যখন আমরা কষ্ট পাই তখন মস্তিষ্কের একটি অংশ আমাদের ইমোশন কন্ট্রোল করে যা অ্যান্টেরিওর সিঙ্গুলেরট কর্টেক্স নামে পরিচিত। এই অংশটি তখন বেশি সক্রিয় হয়ে যায় এবং বেশ কিছু স্ট্রেস হরমোন রিলিজ করে। সেই পাশাপাশি ভেগাস স্নায়ু উদ্দীপিত হয় যা মানুষের বুক ও উদরের মাঝে অবস্থিত। এছাড়া, ব্রাউন ইউনিভার্সিটি এর গবেষকদের মতে কিছু স্ট্রেস হরমোন যেমনঃ মেটানেফ্রিন, নরমেটানেফ্রিনেরও অতিরিক্ত ক্ষরণ ঘটে যার ফলে কিছু অ্যামাইনো এসিড ও পেপটাইড ক্ষরিত হয়। এই প্রোটিন গুলো সরাসরি দেহের হৃদপিন্ডে যায় যা হৃদপিন্ডকে দুর্বল করে ফেলে।

মূলত এসব কারনে বুকে ব্যথা অনুভূত হয়।
0 টি ভোট
করেছেন (5,740 পয়েন্ট)
আমরা দুশ্চিন্তা করলে কিংবা কষ্ট পেলে বুকের ভেতর একটা শিরশিরানি কিংবা ব্যাথা অনুভব হয়। যা সাধারণত মানুষিক চাপ ও বিষন্নতা থেকে হয়ে থাকে।

 

দুশ্চিন্তা হলে বুকে ব্যথা হওয়ার কিছু কারণ হলো:

 

বিভিন্ন ভাবে প্যানিক অ্যাটাকের কারণে বুকে ব্যথা হয় কেননা হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ কমে যায়, যাকে করোনারি স্প্যাজম বা ইসকেমিয়া বলা হয়। এটি হঠাৎ মানুষিক চাপের সম্মুখীন হলে হয়ে থাকে।

 

উদ্বেগ অস্থিরতার কারণে মাস্কুলোস্কেলিটাল সিস্টেম বা খাদ্যনালীতে খিঁচুনি হয় যা বুকে ব্যথার আরেকটি কারণ। এটি হাইপারভেন্টিলেশন (দ্রুত শ্বাস-প্রশ্বাস) এর কারণেও হতে পারে, যা হৃদপিণ্ডের দেয়ালের পেশীগুলিকে টানটান করে ফেলে।

 

বিষন্নতার সময় cingulate cortex vagus nerve কাজের গতি বাড়িয়ে দেয়। যার ফলে মাথায়, গলায় ও বুকে শিরশির অনুভব হয়।

 

এই কারণগুলির সংমিশ্রণের ফল করোনারি ধমনীর পেশীবহুল প্রাচীরের সংকোচন হয় ও বুকে চিনিচিনে অনুভূতি হয়।

সোর্স: science america

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+5 টি ভোট
1 উত্তর 620 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 284 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 779 বার দেখা হয়েছে

10,899 টি প্রশ্ন

18,598 টি উত্তর

4,746 টি মন্তব্য

869,864 জন সদস্য

17 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 17 জন গেস্ট অনলাইনে

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...