অনেক দিন বিষন্নতার জন্য যদি কেউ কান্না করে পরবর্তীতে কান্না করলে বা খুব কষ্ট অনুভব হলেই বুকে ব্যাথা করা কি খারাপ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
332 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (2,400 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,400 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
কান্না করলে বা খুব কষ্ট অনুভব হলে বুকে ব্যথা হয় - এটি ব্রোকেন হার্ট সিন্ড্রোমের সাথে মিলে যায়। শুধু বুকে ব্যাথা হওয়াই এর একমাত্র লক্ষণ নয়। শ্বাস-প্রশ্বাস ছোট হয়ে যাওয়া, বুকের বাম পাশে ব্যাথা অনুভত হওয়া, অনিয়মিত হার্টবিট, নিম্ন রক্তচাপ সহ আরও বেশ কিছু লক্ষণ প্রকাশ করতে পারে।

আমরা কান্না করলে বা কষ্ট অনুভব হয় তখন আমাদের স্ট্রেস হরমোন (যেমনঃ অ্যাড্রেনালিন) নিঃসরণ হতে থাকে। এই স্ট্রেস হরমোন আমাদের হার্টের কার্যক্রমে বাধা দিতে পারে। কিন্তু এই হরমোন নিঃসরণ বারবার হলে বা দীর্ঘমেয়াদী হলে তা শরীরের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। স্ট্রেস হরমোনগুলো হার্টরেট বাড়িয়ে দেয়, রক্তচাপ বাড়ায়, বুকের পেশি টাইট করে ফেলে এবং শ্বাস-প্রশ্বাসে অসুবিধা তৈরি করে। ফলে বুকের মাঝে ভারী লাগা, চাপ অনুভব করা, এমনকি ব্যথা হওয়াও শুরু হয়। অনেক সময় এই ব্যথা এমন হয় যে মনে হয় হার্টে সমস্যা হচ্ছে অথচ তা শুধু স্ট্রেস থেকেই হচ্ছে। এছাড়া স্ট্রেসের কারণে গ্যাস্ট্রিক বা এসিড রিফ্লাক্স বেড়ে গেলে সেটাও বুকের মাঝখানে ব্যথার কারণ হতে পারে।

নিয়মিত মেডিটেশন, গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, আর নিজের মনের কথাগুলো সাথে শেয়ার করা ইত্যাদিই হতে পারে এর প্রতিকার।

Abdullah Al Masud
Team Science Bee

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+11 টি ভোট
3 টি উত্তর 3,361 বার দেখা হয়েছে
+12 টি ভোট
2 টি উত্তর 1,192 বার দেখা হয়েছে
+9 টি ভোট
2 টি উত্তর 5,561 বার দেখা হয়েছে

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

899,389 জন সদস্য

55 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 55 জন গেস্ট অনলাইনে
  1. olivianaylor

    140 পয়েন্ট

  2. Nisorgo Nipun

    120 পয়েন্ট

  3. draktim240

    120 পয়েন্ট

  4. Abid Hasan K.

    110 পয়েন্ট

  5. 1gomvnitcom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...