'বাতাস' কি? কিভাবে তৈরি হয়? কোথা থেকে আসে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+10 টি ভোট
1,633 বার দেখা হয়েছে
"পরিবেশ" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

4 উত্তর

+3 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
পূনঃপ্রদর্শিত করেছেন
0 টি ভোট
করেছেন (1,260 পয়েন্ট)
বাতাস আসলে শক্তির মত। এর সৃষ্টি বা বিনাশ নেই। তাহলে প্রশ্ন আসে এই বাতাস কি? এর সৃষ্টি কিভাবে?

বাতাস হল অনেক গুলো পদার্থের সমষ্টি। বাতাস নাইট্রজেন, অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড ইত্যাদি আরো অনেক পদার্থের সমন্বয়ে তৈরি।

এখন প্রশ্ন হচ্ছে পৃথিবিতে বাতাস কিভাবে আছে?

এর কারন পৃথিবির মধ্যাকর্ষন বল। এই মধ্যাকর্ষন বল পৃথিবির বায়ু মন্ডল কে ধরে রেখেছে। চাদের অভিকর্ষ বল এতই কম যে চাদের বায়ুমন্ডল মহাশুন্যে বিলিন হয়ে গেছে। অন্যান্য অনেক গ্রহেই বায়ুমন্ডল আছে কিন্তু তা মানবদেহের জন্য বিষাক্ত।

আমরা কিভাবে বাতাসের অস্তিত্ব টের পাই?

এর মুলে রয়েছে বায়ু প্রবাহ। বাতাস যখন এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় ঠিক তখনি আমরা বাতাসের উপস্থিতি টের পাই।

বাতাস কেন প্রবাহিত হয়?

অনেক গুলো ফ্যাক্টর এখানে কাজ করে। যেমন তাপমাত্রা, জলীয় বাষ্পের উপস্থিতি, চাপ ইত্যাদির কারনে এক জায়গা থেকে অন্য জায়গার বায়ুচাপের তারতম্য সৃষ্টি হয়। এবং বায়ু উচ্চ চাপ এলাকা থেকে নিম্ন চাপের এলাকায় প্রবাহিত হয়।
0 টি ভোট
করেছেন (2,400 পয়েন্ট)
বাতাস আসলে পৃথিবীর চারপাশে থাকা বায়ুমণ্ডলের গ্যাসের নড়াচড়া। সূর্যের তাপ পৃথিবীর সব জায়গায় সমানভাবে পড়ে না বরং কোথাও বেশি, কোথাও কম এভাবে পরে। বেশি গরম বায়ু হালকা হয়ে ওপরে উঠে যায় আর ঠান্ডা ভারী বায়ু নিচে নেমে সেই জায়গা পূরণ করে। এই ওঠানামা আর স্থানবদলের ফলেই বাতাস তৈরি হয়। পাশাপাশি পৃথিবী ঘুরতে থাকার কারণে বাতাসের দিকও বদলে যায়। অর্থাৎ বাতাস বাইরে থেকে আসে না, এটা সবসময় পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরেই তৈরি হয় এবং ঘুরে বেড়ায়।

আর আপনার প্রশ্ন যদি এটা হয় যে বায়ুমন্ডলের সৃষ্টি কোথায় তাহলে, পৃথিবীর বায়ুমণ্ডল প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে পৃথিবীর সাথে সাথে ধাপে ধাপে তৈরি হয়েছে। শুরুতে পৃথিবী ছিল গলিত পাথরের মতো, যেখানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে প্রচুর গ্যাস (যেমনঃ জলীয় বাষ্প, কার্বন ডাই-অক্সাইড, নাইট্রোজেন) নির্গত হয়। এই গ্যাসগুলো ধীরে ধীরে পৃথিবীর চারপাশে জমে একটি প্রাথমিক বায়ুমণ্ডল তৈরি করে। পরবর্তী সময়ে পৃথিবী ঠান্ডা হলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সমুদ্র গঠন করে, আর সাগরের প্রাচীন জীবেরা সালোকসংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপাদন শুরু করে। কোটি কোটি বছরের এই প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকে এবং আজকের বায়ুমণ্ডল গড়ে উঠেছে।

Abdullah Al Masud
Team Science Bee
0 টি ভোট
করেছেন (2,770 পয়েন্ট)
পৃথিবীতে আমরা যে শ্বাসযোগ্য বাতাস বা অক্সিজেন পাই, তার অর্ধেকেরও বেশি আসে মহাসমুদ্র বা সাগর থেকে এবং বাকি অংশ আসে স্থলভাগের গাছপালা ও বনভূমি থেকে।

National Oceanic and Atmospheric Administration (NOAA) এর তথ্য অনুযায়ী, পৃথিবীর মোট অক্সিজেনের অন্তত ৫০% থেকে ৮০% তৈরি হয় সমুদ্রের উপরিভাগে ভেসে বেড়ানো একপ্রকার অণুবীক্ষণিক উদ্ভিদ, শৈবাল এবং বিশেষ কিছু ব্যাকটেরিয়া (যা সামগ্রিকভাবে ফাইটোপ্ল্যাঙ্কটন নামে পরিচিত) সূর্যের আলোর সাহায্যে সালোকসংশ্লেষণ (Photosynthesis) প্রক্রিয়ায়। উদাহরণস্বরূপ, Prochlorococcus নামের একটি অত্যন্ত ক্ষুদ্র সামুদ্রিক ব্যাকটেরিয়া একাই আমাদের পুরো বায়ুমণ্ডলের প্রায় ২০% অক্সিজেন তৈরি করে, যা পৃথিবীর সমস্ত ক্রান্তীয় রেইনফরেস্টের সম্মিলিত অবদানের চেয়েও বেশি।

এছাড়া বাকি প্রায় ২৮% থেকে ৩০% অক্সিজেন আসে আমাজন রেইনফরেস্টসহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের স্থলভাগের গাছপালা ও বনাঞ্চল থেকে। এসব স্থলজ উদ্ভিদও সূর্যের আলো, পানি ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন বায়ুমণ্ডলে মুক্ত করে।

সোর্সঃ https://oceanservice.noaa.gov/facts/ocean-oxygen.html

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 1,052 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 4,253 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasan Rizvy Pranto (39,270 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 421 বার দেখা হয়েছে
19 ফেব্রুয়ারি 2023 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Monir Hossain :) (5,110 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 333 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 465 বার দেখা হয়েছে
20 এপ্রিল 2021 "পরিবেশ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ubaeid (28,340 পয়েন্ট)

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,700 জন সদস্য

227 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 226 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. Tylekeo66net

    100 পয়েন্ট

  3. ae8886grcom1

    100 পয়েন্ট

  4. 789clubsuknet

    100 পয়েন্ট

  5. vin777gdnvn

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...