মাটির হাড়িতে পানি ঠাণ্ডা থাকে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
890 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

3 উত্তর

+2 টি ভোট
করেছেন (15,710 পয়েন্ট)
Nishat Tasnim

মাটির কলসির গায়ে অনেক ছোট ছোট ছিদ্র থাকে। খালি চোখে এই ছিদ্রগুলি দেখা যায় না। ওই ছিদ্রগুলো দিয়ে পানি চুঁইয়ে কলসির বাইরে চলে আসে। তারপর বাষ্প হয়ে আকাশের দিকে উড়ে যেতে চায়। কিন্তু উড়তে গেলে তাপের দরকার হয়। তাপের কারণে পানি বাষ্প হয়। বাষ্প হওয়ার জন্য পানির যে তাপের দরকার, তা মাটির কলসির ভেতরের পানি থেকে আসে। ফলে কলসির ভেতরের পানির তাপ কমে যায় এবং সে কারণে পানি ঠাণ্ডা হতে থাকে।

অপরদিকে পিতলের কলসি বা কাচের জগের গায়ে কোনো ছিদ্র থাকে না। এজন্য পানি বের হতে পারে না। ফলে পানি বাষ্প হয় না। এ কারণে পিতলের কলসি, কাচের পাত্র বা জগের পানি মাটির পাত্রের মতো ঠাণ্ডা হয় না।

©Brainly
0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)

মাটির কলসিতে পানি ঠাণ্ডা হওয়ার কারণ বাষ্পীভবন ( Evaporation )। যখন কোন তরল পদার্থ বাষ্পীভূত হয় তখন তার উষ্ণতা হ্রাস পায়। বাষ্পীভবনের জন্য যে তাপের প্রয়োজন তা তরল পদার্থেই সরবরাহ করে থাকে। তাপ হারানোর কারণে তরল পদার্থের উষ্ণতা কমে যায়।

মাটির কলসি বানানোর সময় মাটির সঙ্গে খানিকটা বালি মেশানো হয় এবং মাটির কলসির গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। খালি চোখে এই ছিদ্রগুলি দেখা যায় না। ওই ছিদ্রগুলো দিয়ে পানি আস্তে আস্তে বাষ্পীভূত হতে থাকে। তারপর বাষ্প হয়ে উড়ে যেতে চায়।

বাষ্প হওয়ার জন্য পানির যে তাপের দরকার, তা মাটির কলসির ভেতরের পানি থেকে আসে। ফলে পানি থেকে ক্রমাগত তাপ বাষ্পাকারে বেরিয়ে যাবার কারণে মাটির কলসি ঠাণ্ডা থাকে। মাটির কলসির গায়ে হাত দিলেই এই ঠাণ্ডা ভাবটা অনুভব করা যায়।

অপরদিকে পিতলের কলসির গায়ে কোনো ছিদ্র থাকে না।এজন্য পানি বাষ্পীভূত হতে পারে না। এ কারণে পিতলের কলসির পানি মাটির কলসির মতো ঠাণ্ডা হয় না। 

ক্রেডিট: Champs 21

0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
ওই ছিদ্রগুলো দিয়ে পানি চুঁইয়ে কলসির বাইরে চলে আসে। ... বাষ্প হওয়ার জন্য পানির যে তাপের দরকার, তা মাটির কলসির ভেতরের পানি থেকে আসে। ফলে কলসির ভেতরের পানির তাপ কমে যায় এবং সে কারণে পানি ঠাণ্ডা হতে থাকে। অপরদিকে পিতলের কলসি বা কাচের জগের গায়ে কোনো ছিদ্র থাকে না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
4 টি উত্তর 2,843 বার দেখা হয়েছে
16 এপ্রিল 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rumman Bin Reza (1,630 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 259 বার দেখা হয়েছে
+2 টি ভোট
2 টি উত্তর 4,249 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 1,100 বার দেখা হয়েছে
07 মার্চ 2022 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md Maruf shah (130 পয়েন্ট)
+3 টি ভোট
3 টি উত্তর 1,178 বার দেখা হয়েছে

10,968 টি প্রশ্ন

18,678 টি উত্তর

4,750 টি মন্তব্য

886,317 জন সদস্য

75 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 75 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2050 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. showravdas11

    120 পয়েন্ট

  4. s8jpncom3

    100 পয়েন্ট

  5. bitbrowsercom1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...