বেশিরভাগ ছাতা কালো রঙের হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
1,188 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (1,380 পয়েন্ট)

3 উত্তর

+6 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
কালো রঙের জিনিসের গুণ হল, তার ওপর সূর্যের আলো এসে পড়লে আলোর প্রায় সবটাই সে শুষে নেয়। আলোর সঙ্গে সঙ্গে তাপও কালো জিনিসটি শুষে নেয়। পরে তা আস্তে আস্তে বিকিরণ প্রক্রিয়ায় ছেড়েও দেয়। ছাতার কাপড় কালো বলে সূর্যের উত্তাপ এসে পড়ার পর প্রথমে কালো কাপড় তা ভালো করে শুষে নেয়। পরে আবার ওই শুষে নেওয়া তাপকে বিকিরিত করে চারদিকে ছড়িয়ে দেয়। এর ফলে যে মানুষ ছাতার নিচে থাকে তার কিছুটা গরম লাগারই কথা। আবার গরম বেশি অনুভূত হয় যদি মানুষটি ছাতা মাথায় রৌদ্রে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকে এবং সেখানে বাতাসের বেগ যদি বেশি না হয়। হাঁটতে শুরু করলে বাতাসের বেগ এমনিতেই বাড়ে। কালো রংয়ের ছাতার ভেতরে যে তাপ সৃষ্টি হয় ছুটন্ত বাতাসের দরুণ তা চারপাশে সহজেই ছড়িয়ে যায়। ফলে ছাতাধারীর তেমন অস্বস্তি হয় না। কালো রংয়ের বদলে ছাতার কাপড়ের রঙ সাদা হলে সূর্যের আলো এবং তাপকে তা শোষণ করে না। আলো ও তাপের প্রায় সবটাই ফিরিয়ে দেয় উৎসের দিকে। ফলে ছাতার নিচের মানুষটিও গরমের হাত থেকে বেঁচে যায়। তবে ছাতার কাপড়ের রং সাদা বা অন্য হালকা রঙের হলে তা সহজেই ময়লা হয়। সেজন্য ছাতার রং কালো হওয়াটাই সুবিধাজনক। তাই এখন বেশিরভাগ ছাতার ওপরের দিকটা হয় কালো কিংবা গাঢ় রংয়ের আর নিচের দিকটা হয় হালকা বা সাদা রঙের।

লেখক : শিমুল কুমার ভৌমিক
0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)
ছাতার কাপড় কালো বলে সূর্যের উত্তাপ এসে পড়ার পর প্রথমে কালো কাপড় তা ভালো করে শুষে নেয়। পরে আবার ওই শুষে নেওয়া তাপকে বিকিরিত করে চারদিকে ছড়িয়ে দেয়। এর ফলে যে মানুষ ছাতার নিচে থাকে তার কিছুটা গরম লাগারই কথা। আবার গরম বেশি অনুভূত হয় যদি মানুষটি ছাতা মাথায় রৌদ্রে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকে এবং সেখানে বাতাসের বেগ যদি বেশি না হয়। হাঁটতে শুরু করলে বাতাসের বেগ এমনিতেই বাড়ে। কালো রংয়ের ছাতার ভেতরে যে তাপ সৃষ্টি হয় ছুটন্ত বাতাসের দরুণ তা চারপাশে সহজেই ছড়িয়ে যায়। ফলে ছাতাধারীর < তেমন অস্বস্তি হয় না। কালো রংয়ের বদলে ছাতার কাপড়ের রঙ সাদা হলে সূর্যের আলো এবং তাপকে তা শোষণ করে না। আলো ও তাপের প্রায় সবটাই ফিরিয়ে দেয় উৎসের দিকে। ফলে ছাতার নিচের মানুষটিও গরমের হাত থেকে বেঁচে যায়।
0 টি ভোট
করেছেন (5,210 পয়েন্ট)
কালো কাপড় সূর্যের সব রং শোষণ করে তাড়াতাড়ি গরম হয়ে ওঠে। সেই সঙ্গে শোষণ করা তাপ বাতাসে ছেড়েও দেয়। এ কারণে আমাদের গায়ে সূর্যের তাপ কম লাগে। সূর্যের সব রং শোষণ করতে পারে বলেই ছাতায় লাগানো হয় কালো কাপড়।

 

ধন্যবাদ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
3 টি উত্তর 595 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+7 টি ভোট
3 টি উত্তর 568 বার দেখা হয়েছে
18 অক্টোবর 2020 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Imran Hossain (1,380 পয়েন্ট)
+8 টি ভোট
3 টি উত্তর 695 বার দেখা হয়েছে
18 অক্টোবর 2020 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Imran Hossain (1,380 পয়েন্ট)
0 টি ভোট
3 টি উত্তর 822 বার দেখা হয়েছে
14 মার্চ 2022 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)

10,931 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

882,772 জন সদস্য

27 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 27 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    260 পয়েন্ট

  2. Sui

    140 পয়েন্ট

  3. Darina

    120 পয়েন্ট

  4. Rikbetpress

    100 পয়েন্ট

  5. min88best

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...