সাধারণ ভাইরাস জ্বরে কি Azithromycin খাওয়া যায় ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+12 টি ভোট
1,146 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (7,400 পয়েন্ট)

2 উত্তর

+5 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
Azithromycin এন্টিবায়োটিক। যার মানে এটি ব্যাকটেরিয়া এর বিরুদ্ধে কার্যকরী। আপনি ভাইরাস জ্বরের কথা বললেন। ভাইরাস জ্বরে সাধারণত কোন অষুধ দেয়া হয় না। কারণ আমাদের শরীর ভাইরাসের বিরুদ্ধে এন্টিবডি তৈরি করে ৩/৪ দিন পরে যা ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলে & কার্যকরী ভাবে ভাইরাস প্রতিরোধ করে।
করেছেন (7,400 পয়েন্ট)
+1
তাহলে করোনা জ্বরে মেডিকেলে Azithromycin দিচ্ছে কেন?
করেছেন (105,570 পয়েন্ট)
+1
করোনাভাইরাস এর অনেক জেনেটিক ভেরিয়েশন আছে। আপনি হয়তো ইতিমধ্যেই তা জানেন। এই জন্যই করোনা এর সাইন সিম্পটম ও ব্যাক্তি ভেদে আলাদা হচ্ছে। কারো উপসর্গ নেই, কারো সামান্যজ্বর, কারো কাশি, কারো সর্দি, কারো গলা ব্যাথা, এমনকি পাতলা পায়খানা ও থাকতে পারে।

সাধারণত বাংলাদেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস টি আমাদের ফুসফুস কে সংক্রমিত করে। যখন ভাইরাস আপনার ফুসফুস এ বংশবৃদ্ধি করতে থাকে সে একই সাথে আপনার ফুসফুসের বারোটা বাজাতে থাকে। আমাদের শরীরের সব অংগেই বিভিন্ন উপকারী ও অপকারী ব্যাকটেরিয়া এর বাস। ফুসফুস ও এর ব্যাতিক্রম নয়। স্বাভাবিক অবস্থায় আমাদের শরীরের ইমিউন সিষ্টেম এই সব ব্যাকটেরিয়া ক্রমাগত ধংস্ব করতে থাকে। যখন আপনার ফুসফুসে করোনা সংক্রমণ হয় আপনার ফুসফুসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় পাশাপাশি ইমিউন সিষ্টেমটি দূর্বল হয়ে পড়ে। এই সুযোগে ফুসফুসে ব্যাকটেরিয়ার সংক্রমণ এর সুযোগ সৃষ্টি হয়।

এই পরিস্থিতিতে ফুসফুস কে ব্যাকটেরিয়া এর সংক্রমণের হাত থেকে মুক্ত রাখতে Azithromycin দেয়া হয়। এই অষুধটি ফুসফুসের কমন সংক্রমণ করা ব্যাকটেরিয়া এর বিরুদ্ধে বিশেষভাবে কাজ করে।

সহজ ভাষায় খটমট মেডিকেল টার্ম ছাড়া লিখতে চেষ্টা করেছি। কতটুকু বুঝাতে পারলাম পাঠক প্রতিক্রিয়াতে জানাবেন।

আর একটা কথা ডাক্তারের পরামর্শ ব্যাতিত কোন এন্টিবায়োটিক খাবেন না। আর মনে রাখবেন প্রেসক্রিপশন ব্যাতীত ঢালাও এন্টিবায়োটিক খাবার ফলে এই সকল এন্টিবায়োটিক এর বিরুদ্ধে আপনার শরীরে থাকা, পরিবেশে থাকা ব্যাকটেরিয়া অসংবেদনশীল হয়ে পড়ে। ফলাফল জরুরী সময়ে আপনার মৃত্যুর সময় একজন ডাক্তার এর অসহায় তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার থাকে না। আর সরকারি ভাবে প্রেসক্রিপশন ব্যাতীত ওষুধ ক্রয় বিক্রয় দণ্ডনীয় অপরাধ।

ধন্যবাদ।

তথ্যসূত্র : Quora
করেছেন (7,400 পয়েন্ট)
+1
আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য ৷
0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)
Azithromycin হলো এন্টিবায়োটিক। যার মানে এটি ব্যাকটেরিয়া এর বিরুদ্ধে কার্যকরী। আপনি ভাইরাস জ্বরের কথা বললেন। ভাইরাস জ্বরে সাধারণত কোন অষুধ দেয়া হয় না। কারণ আমাদের শরীর ভাইরাসের বিরুদ্ধে এন্টিবডি তৈরি করে ৩/৪ দিন পরে যা ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলে & কার্যকরী ভাবে ভাইরাস প্রতিরোধ করে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 673 বার দেখা হয়েছে
01 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Shakir ahmed (130 পয়েন্ট)
+3 টি ভোট
2 টি উত্তর 9,128 বার দেখা হয়েছে
08 অগাস্ট 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Annoy Debnath (2,910 পয়েন্ট)
+6 টি ভোট
3 টি উত্তর 3,881 বার দেখা হয়েছে

10,986 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

900,865 জন সদস্য

106 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 105 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. uy88quest1

    100 পয়েন্ট

  3. Uu88la1

    100 পয়েন্ট

  4. mb66comlink

    100 পয়েন্ট

  5. s88surf

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...