দুধ সিদ্ধ করতে দিলে ফুলে উঠে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
1,926 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

Nishat Tasnim- 

পানির মতো দুধ কোনো সাধারণ তরল পদার্থ নয়। দুধ কলয়েড জাতীয় পদার্থ এবং এতে অনেক পদার্থ সুপ্তাবস্থায় থাকে। এই পদার্থগুলো হলো প্রোটিন, শর্করা এবং ফ্যাট। দুধকে যখন ধীরে ধীরে উত্তপ্ত করা হয় তখন প্রোটিন এবং ফ্যাট আলাদা হয়ে যায়। যেহেতু এগুলো দুধের তুলনায় হালকা হয় তাই তারা দুধের উপরে ক্রিমের মতো স্তর তৈরি করে। দুধে প্রচুর পরিমাণে পানিও থাকে। গরম করার সময় দুধের কিছু পানি জলীয়বাষ্পে পরিণত হয়। জলীয়বাষ্প হালকা হওয়ায় তা উপরে উঠে যাওয়ার চেষ্টা করে। কিন্তু দুধের উপরের স্তরটি ক্রিম দিয়ে আবৃত থাকায় জলীয়বাষ্প ক্রিম এর নীচে আটকা পড়ে যায়। দুধ যত উত্তপ্ত হয় জলীয়বাষ্পগুলো তত বেশি প্রসারিত হয় এবং দুধের উপরে ঘন ফেনা জমতে থাকে। আটকা পড়ে যাওয়া জলীয়বাষ্প গুলো ক্রিমের স্তরটিকে ঠেলে বের হয়ে যাওয়ার চেষ্টা করে এবং একসময় ক্রিমের স্তর ফেটে এরা বের হয়ে যায়। জলীয়বাষ্প বের হয়ে যাওয়ার সাথে সাথে দুধের উপরের ফেনা এবং দুধ উপচে পড়ে, যাকে আমরা দুধ উতরানো বলি।

©নিশাত তাসনিম

0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)
এর কারণ সংক্ষেপে বলা যায় -"দুধের প্রোটিন ও ফ্যাট ভেঙে উপরে চলে আসে যাকে আমরা সর বলি,এ সর জলীয়বাষ্প বের হতে দেয় না। ... যখন দুধ গরম করা হয় তখন মিনারেল, প্রোটিন, ফ্যাট উচ্চ তাপে ভেঙে আলাদা হয়ে যায়। এগুলো দুধের চেয়ে হালকা, তাই উপরে ভেসে ওঠে। একেই আমরা দুধের সর বা ক্রিম বলি।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+8 টি ভোট
1 উত্তর 6,629 বার দেখা হয়েছে
+9 টি ভোট
2 টি উত্তর 2,269 বার দেখা হয়েছে
+10 টি ভোট
1 উত্তর 569 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 626 বার দেখা হয়েছে
19 অক্টোবর 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 797 বার দেখা হয়েছে

11,047 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,420 জন সদস্য

34 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 33 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    320 পয়েন্ট

  2. Singhalindutries002

    160 পয়েন্ট

  3. dholeraplot

    120 পয়েন্ট

  4. Yuzu451

    120 পয়েন্ট

  5. draktim240

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...