ফ্যান শুধু ঘরের বদ্ধ বাতাসের মধ্যে একই দিক বরাবর একই প্যাটার্নে ঘুরে ফলে এখানে তাপমাত্রা অপরিবর্তিত থাকে আর অক্সিজেনের পরিমাণ হ্রাস পেয়ে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তাপমাত্রা অপরিবর্তিত থাকে বা কখনো কখনো সামান্য বৃদ্ধি পায়। ফলে অস্বস্তিবোধ হওয়া, মাথা ভারী হওয়ার মতো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। কিন্তু প্রাকৃতিক বাতাস বদ্ধ ঘরের পরিবর্তে খোলা প্রকৃতিতে বিরাজমান বলে এখানে বায়ুপ্রবাহের গতি, দিক আর জলীয় বাষ্পের তারতম্যের কারণে তাপমাত্রা হ্রাস পায় আর স্বস্তিদায়ক অনুভূত হয়।
জলপ্রপাত, সমুদ্র বা গাছপালার আশেপাশের বাতাসে নেগেটিভ আয়নের পরিমাণ বেশি থাকে, যা মন ভালো করে দেয় বলে গবেষণায় দেখা গেছে। আবার, প্রকৃতির সাথে থাকা মানেই সবুজ দৃশ্য, পাখির ডাক, মাটির গন্ধ - এসব একসাথে মিলে একটা সামগ্রিক প্রশান্তির অনুভূতি তৈরি করে, যা শুধু বাতাস দিয়ে হয় না।
তথ্যসূত্র:
১)
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC3598548/
২)
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3138026/