খাওয়ায় পর ডাক্তারের ঘুমাতে বলার যৌক্তিক কারণ কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
65 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (410 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (410 পয়েন্ট)
ডাক্তাররা কখনো খাওয়ার পর ঘুমাতে বলেন না বরং ঘুমানো থেকে বিরত থাকতে বলেন কারণ এতে শরীরে নানা জটিলতা দেখা দেয়। যেমন: অ্যাসিড রিফ্লাক্স বৃদ্ধি হওয়ার ফলে Gastroesophageal Reflux Disease বা GERD (পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে উপরে উঠে আসার ফলে বুকে জ্বালাপোড়া ও ব্যথা হওয়া) হওয়া, হজম প্রক্রিয়া ধীর হওয়া, রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ বিঘ্নিত হওয়া।

শুধুমাত্র নির্দিষ্ট কিছু রোগ যেমন, পোস্ট-সার্জারি, দুর্বল রোগী, বা পোস্টপ্রান্ডিয়াল হাইপোটেনশন (খাওয়ার পর রক্তচাপ হঠাৎ কমে যাওয়া) এর রোগীদের ক্ষেত্রে বিশ্রাম নিতে বলেন। এছাড়া এটি শরীরের বিপাক হার কমিয়ে ওজন বৃদ্ধি ও ঘুমের ব্যাঘাত ঘটায়। এমনকি খাওয়ার পরপর ঘুমানোর কারণে; হাইপারটেনশন (রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়া), হৃদরোগ আর টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকিও আছে।

 

ডাক্তারদের খাওয়ার পর বসে হালকা বিশ্রাম নিতে বলার কারণগুলো হলো: পাকস্থলীকে খাবার হজমে সহায়তা করা, পরিপাকতন্ত্রের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখা, বদহজম ও পেটে ব্যথার মতো সমস্যা রোধ করা, বুকজ্বালা নিয়ন্ত্রণ করা, পর্যাপ্ত গ্যাস্ট্রিক রস নিয়ন্ত্রণের সুযোগ করে দিয়ে হজমশক্তি বৃদ্ধি করা, হরমোন; গুলোর ভারসাম্য বজায় রাখা, অ্যাসিডিটি সহ শারীরিক নানা জটিলতা এড়ানো।

 

খাওয়ার পর কমপক্ষে ৩০ মিনিট বসে থাকা হজমের জন্য শারীরবৃত্তীয়ভাবে উপকারী।

 

তথ্যসূত্র:

1) https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC7344757/

2) https://www.researchgate.net/publication/398076520_Effects_of_Later_Dinner_Timing_on_Subsequent_Metabolic_Function_and_Nocturnal_Sleep_in_Healthy_Young_Women

3) https://www.impakt.com/blog/the-post-meal-nap-habit-or-hidden-biology

4) https://www.nejm.org/doi/10.1056/NEJMoa054391

5) https://doi.org/10.1371/journal.pone.0154934

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 1,517 বার দেখা হয়েছে
+4 টি ভোট
4 টি উত্তর 4,226 বার দেখা হয়েছে

11,061 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

897,925 জন সদস্য

29 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 28 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    480 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. olivianaylor

    140 পয়েন্ট

  4. Samiha Tanisha

    120 পয়েন্ট

  5. dholeraplot

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...