রাতের বেলা আমাদের শরীরের তাপমাত্রা ও রক্তচাপ কমে যায়, ইমিউন সিস্টেমের কিছু হরমোনের মাত্রা পরিবর্তিত হয়। কোর্টিসল হরমোন কমে যায়, মেলাটোনিন হরমোন বাড়ে। কোর্টিসল প্রদাহ কমাতে সাহায্য করে। রাতের বেলা কোর্টিসল কম থাকলে ব্যথা বা জ্বালা বেশি বেশি মনে হতেই পারে। আবার রাতের অন্ধকার ও নিরবতা মানুষকে তার শরীরের অনুভূতি নিয়ে বেশি সচেতন করে, রাতে মানুষ নিজেকে নিয়ে বেশী চিন্তা করে। দিনের ব্যস্ততার কারণে আমরা জিনিস লক্ষ্য করি না কিন্তু রাতের শান্ত পরিবেশে শরীরের অসুস্থতা আরও স্পষ্ট মনে হয়। ঠিক একারণেই রাতের বেলা ওভার থিংকিং বেড়ে যায়, দুশ্চিন্তা শুরু হয়। এসবের কারণে আবার রাতের বেলা ডিপ্রেশন, উচ্চ রক্তচাপ, ঘুম না আসা, হৃদ্ররোগ দেখা দেওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।
Abdullah Al Masud
Team Science Bee