একজন মানুষ জীবিত অবস্থায় যে ওজন থাকে মৃত্যুর পর ওজন বৃদ্ধি পায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
337 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (2,400 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,400 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

মানুষ জীবিত অবস্থায় যে ওজন থাকে মৃত্যুর পর তার ওজন বৃদ্ধি পাওয়ার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মৃত্যুর পরও আমাদের শরীরের ওজন একই থাকে। বরং পরিবেশ, ঋতু, মৃত্যুর ধরণ অনুযায়ী মৃত্যুর পর মানুষের ওজন সাধারণত কিছুটা কমে যেতে পারে। এর কারণগুলো নিচে উল্লেখ করা হলোঃ

১. তরল নিঃসরণঃ মৃত্যুর পর শরীরের বিভিন্ন তরল যেমন - ঘাম, প্রস্রাব ইত্যাদি প্রাকৃতিকভাবে বের হয়ে যেতে শুরু করে। এর ফলে শরীরের ওজন কিছুটা কমে যেতে পারে।

২. গ্যাস নিঃসরণঃ মৃত্যুর পর মানুষের শরীরের ভেতরের ব্যাকটেরিয়াগুলো সক্রিয় হয়ে ওঠে এবং পচন ধরা শুরু করে। এই প্রক্রিয়ায় গ্যাস উৎপন্ন হয় যা শরীর থেকে বের হয়ে যায় এবং ওজন কমাতে সাহায্য করে। পচন প্রক্রিয়ার শুরুতে গ্যাস তৈরি হওয়ার কারণে পেট কিছুটা ফুলে যায়। পেট ফুলা দেখে মনে হতে পারে যে ওজন বেড়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে গ্যাসের কারণে শরীরের আয়তন বৃদ্ধি পায়, ওজন নয়। গ্যাসের জন্য মৃতদেহের ওজন একই থাকে।

৩. পানিশূন্যতাঃ মৃত্যুর পর শরীরে পানিশূন্যতা দেখা দেয়। কোষের ভিতরে থাকা পানি শুকিয়ে যেতে থাকে কারণ তখন আর পানি গ্রহণ করার প্রক্রিয়া চালু থাকে না। এর ফলে ওজন কমে যেতে পারে।

৪. আপেক্ষিকতাঃ একজন জীবিত মানুষকে যখন আপনি তুলতে যান তখন সেই মানুষটিও আপনাকে সাপোর্ট দেয় বা কো-অপারেট করে বিভিন্ন ভাবে যার কারণে একটু হালকা মনে হতে পারে। কিন্তু মৃত মানুষকে তুলতে গেলে আপনি সেই মানুষটি থেকে কোনো সাপোর্টটা পান না এজন্য ওজন বেশি মনে হতে পারে। 

৫. মৃতদেহ শক্ত হয়ে যাওয়াঃ মরার পর দেহ ধীরে ধীরে শক্ত হতে শুরু করে এবং মৃতদেহের হাড় ও হাড়ের জয়েন্টগুলো শক্ত ও সংকুচিত হয়ে যায় আর এই অবস্থাকে বলে rigor mortis. এর ফলে মৃতদেহের বিভিন্ন অর্গানের মুভমেট অনেক কষ্টকর হয়ে যায় এবং দেহ শক্ত হয়ে যায়। আর এই শক্ত হয়ে যাওয়ার কারণে অনেক সময় মনে হতে পারে যে ওজন বেড়ে গেছে কিন্তু বাস্তবে তা হয় না। ওজন একই থাকে। 

সোর্সঃ

 
Abdullah Al Masud
Team Science Bee

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+26 টি ভোট
2 টি উত্তর 453 বার দেখা হয়েছে
+7 টি ভোট
2 টি উত্তর 1,015 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 1,962 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 1,825 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,821 জন সদস্য

166 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 166 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. faithoverfearshirt

    100 পয়েন্ট

  4. zowin77club

    100 পয়েন্ট

  5. 789betinctv2

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...