ঘুম থেকে উঠার পর মুখের ত্বক তেলতেলে এবং ফোলাফোলা কেন হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+12 টি ভোট
5,266 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (25,810 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (25,810 পয়েন্ট)
Nishat Tasnim
মুখ তেলতেলেঃ- তেল গ্রন্থিগুলো মানে সিবেসিয়াস গন্থি সক্রিয় হলে সেবাম উৎপন্ন হয়। সেবাম একটি তৈলাক্ত উপাদান যা এই গ্রন্থিতে উৎপন্ন হয়। এর কাজ মূলত আমাদের ত্বকে ময়েশ্চারাইজিং করা এবং আমাদের ত্বককে বাইরের শুষ্ক আবহাওয়া থেকে বাঁচানো। কিন্তু অতিরিক্ত সেবাম ত্বককে তৈলাক্ত করে। এটা শুধু রাতে না দিনেও হতে পারে।
মুখে ফোলাভাবঃ- মূলত আমরা যখন ঘুমাই তখন শরীর হেলানো অবস্থায় থাকে বা প্রসারিত থাকেনা যাতে করে শরীরের নিচের অংশের পানিগুলোর উপরের দিকে প্রবাহে সমস্যা সৃষ্টি হয় আবার মুখের পানিগুলো নিচের দিকে যাওয়ার সময় বাঁধাপ্রাপ্ত হয়। ফলে পানি গুলো একটি নির্দিষ্ট জায়গায় রয়ে যাওয়ার কারণে ওই অংশটুকু ফুলে যায়।
তাছাড়া ঘুমের পর চোখ মুখ অনেক কারণেই ফুলে যেতে পারেঃ-
১। হরমোনের মাত্রা বেড়ে গেলে বা আবহাওয়ার পরিবর্তনের কারণে চোখের আশেপাশে পানি জমে গেলে চোখ মুখ ফুলে যেতে পারে।
২। ডিহাইড্রেশন, ভিটামিনের অভাব, আনহেলদি লাইফস্টাইলের কারণেও এমন টা হতে পারে।
৩। ঘুমানোর আগে আপনার খাবারে যদি সোডিয়ামের মাত্রা বেশী থাকে তাহলে তার কারণে পানি জমে যেতে পারে। ফলে চোখ মুখ ফুলে যায়।
৪। কান্না করলে আমাদের মস্তিষ্ক শরীরে সংকেত প্রেরণ করে এবং শরীরের রক্তপ্রবাহ বেড়ে যায়।
৫। আমাদের চোখের আশেপাশের চামড়া খুবই পাতলা যার কারণে রক্তপ্রবাহ বেড়ে গেলে মুখের রক্তনালীর মধ্যে একপ্রকার চাপ পড়ে। এতে মুখের পেশী,টিস্যুতে তরল জমে যায় যার কারণে মুখমণ্ডল এবং চোখ কান্নার পরে ফুলে থাকে।
ঘুমের মধ্যে শরীর যখন বিশ্রাম পায়,তখন এইসব প্রতিক্রিয়ার মাত্রা বেড়ে যায়।
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
মুখ বা চোখের নিচে ফোলা মানে আপনার ত্বকের নিচে পানি জমেছে। খুব সাধারণ কিছু কারণেও এটা হতে পারে। যেমন অ্যালার্জি, সর্দিতে মুখের ও চোখের নিচের শিরা-উপশিরা প্রসারিত হয়, নানা রকম রাসায়নিক নিঃসৃত হয়—যার কারণে ফোলা দেখায়। অনেক সময় ঘুম না হলে বা অনেক বেশি সময় ধরে ঘুমালে বা দীর্ঘ যাত্রার পর মুখ ফুলতে পারে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
2 টি উত্তর 805 বার দেখা হয়েছে
20 অগাস্ট 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+7 টি ভোট
2 টি উত্তর 1,886 বার দেখা হয়েছে
+13 টি ভোট
4 টি উত্তর 1,748 বার দেখা হয়েছে
+17 টি ভোট
4 টি উত্তর 3,646 বার দেখা হয়েছে

10,981 টি প্রশ্ন

18,700 টি উত্তর

4,751 টি মন্তব্য

907,924 জন সদস্য

63 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 63 জন গেস্ট অনলাইনে
  1. SerpSpur

    120 পয়েন্ট

  2. tg88garden

    100 পয়েন্ট

  3. ae888lurecom

    100 পয়েন্ট

  4. vnd88kjcorgvn

    100 পয়েন্ট

  5. vnmx888com

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী #biology স্বাস্থ্য বৈজ্ঞানিক পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...