কি করে বুঝবেন আপনি কোনো বিষয়ে ফোবিক(ভীত) কিনা? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
438 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (1,040 পয়েন্ট)
ফেসবুকে নিউজফিড স্ক্রল করতে করতে নিশ্চয়ই এতদিনে আপনি অনেক ফোবিয়ার কথা জেনে গিয়েছেন।যেমনঃতেলাপোকার প্রতি ভয়(কাটসারডাফোবিয়া),গরুর প্রতি ভয়(বোভিনোফোবিয়া) ইত্যাদি।এমনকি অনেকগুলো বিষয় হয়তো নিজের সাথে মিলিয়েও ফেলেছেন...আপনার কোন কোন ফোবিয়া আছে এটা আবিষ্কার ও করে ফেলেছেন। কিন্তু আসলেই কি আপনি ওই জিনিসের প্রতি ভীত বা ফোবিক?

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (1,040 পয়েন্ট)
কোনো জিনিসের প্রতি সামান্য ভয়কে ফোবিয়া বলা যায়না। যেমন সাপ এমন একটা সরীসৃপ যাকে সৃষ্টিগত ভাবে বেশিরভাগ মানুষ ভয় পায়। তাই বলে সাপকে ভয় করে এমন সব মানুষই কি অফিডিওফোবিক?

না বিষটা এমন না।আপনি ফেইসবুকে কোনো পোস্টে দেখলেন তেলাপোকার প্রতি ভয়কে কাটসারডাফোবিয়া বলে।আর যেহেতু আপনার তেলাপোকা দেখে ভয় করে তাই আপনি ভাবলেন আপনিও হয়তো কাটসারডাফোবিক।কিন্তু এই টার্মগুলো সাধারণ ভয়ের জন্য ব্যাবহৃত হয়না।ভয়জনিত কিছু লক্ষণ ও উপসর্গ রয়েছে...এগুলো যদি আপনি নিজের মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন আপনি আসলেই ওই বিষয়ের প্রতি ভীত বা ফোবিক।
ধরুন আপনি ইঁদুরকে ভয় পান...ইঁদুরের প্রতি ভয়কে মিউসোফোবিয়া বলা হয়।আপনার যদি সত্যিই মিউসোফোবিয়া থাকে তবে ইঁদুর দেখলে আপনার...

➤অস্থির বোধ হতে পারে,মাথা ঘুরতে পারে...এমনকি অজ্ঞান ও হয়ে যেতে পারেন।
➤আপনার মনে হতে পারে আপনার দম বন্ধ হয়ে আসছে।
➤আপনার বুকে ব্যাথা হতে পারে বা বুক অসাড় হয়ে গেছে এমন অনুভুতি হতে পারে।
➤শ্বাসকষ্ট বা শ্বাসকষ্টের অনুভুতি হতে পারে।
➤এছাড়াও বমি বমি ভাব,হাত পা অসাড় হয়ে যাওয়া,কানে ঝনঝন শব্দ শোনা সহ আরো অনেক অদ্ভুত অনুভূতি হতে পারে।

বিষয়টা যে শুধুমাত্র ইঁদুর এর জন্য প্রযোজ্য এমন নয়...এগুলো সকল ফোবিয়ারই সাধারণ লক্ষণ।অর্থাৎ আপনি সুনির্দিষ্টভাবে কোনো বিষয়ের প্রতি যদি ভীত বা ফোবিক হয়ে থাকেন তাহলে এর মধ্যে কিছু লক্ষণ বা উপসর্গ অন্তত আপনার মধ্যে দেখা যাবে।আর যদি দেখা না যায় তাহলে আপনাকে অভিনন্দন!আপনি ফোবিক নন...বরং আপনার মধ্যে যেটা আছে সেটাকে প্রাকৃতিক ভয় বলা যায়...যা সম্ভাব্য বিপদজনক বস্তু থেকে আমাদের দূরে রাখতে সাহায্য করে!
0 টি ভোট
করেছেন (4,270 পয়েন্ট)

হ্যাঁ, ফেসবুকে নিউজফিড স্ক্রল করতে করতে অনেকেই অনেক ফোবিয়ার কথা জেনে গিয়েছে। এবং অনেকেই হয়তো নিজের সাথে মিলিয়ে ফেলেছে। কিন্তু আসলেই কি তারা ওই জিনিসের প্রতি ভীত বা ফোবিক?

এর উত্তর হলো, নাও হতে পারে। অনেক সময়, আমরা শুধুমাত্র একটি নির্দিষ্ট জিনিস বা পরিস্থিতি সম্পর্কে উদ্বিগ্ন বোধ করি, কিন্তু তা আমাদের জন্য একটি ফোবিয়া হয়ে ওঠে না। একটি ফোবিয়া হল একটি গুরুতর মানসিক ব্যাধি যা একজন ব্যক্তির দৈনন্দিন জীবনকে ব্যাহত করতে পারে।

একটি ফোবিয়া নির্ণয়ের জন্য, একজন ব্যক্তির নিম্নলিখিত লক্ষণগুলির মধ্যে কমপক্ষে তিনটি থাকতে হবে:

  • একটি উদ্বেগজনক উদ্দীপনা বা পরিস্থিতির ভয়
  • উদ্দীপনা বা পরিস্থিতি এড়িয়ে চলার জন্য একটি অযৌক্তিক প্রচেষ্টা
  • উদ্দীপনা বা পরিস্থিতির চিন্তা বা চিত্র দ্বারা উদ্বেগ বা অস্বস্তি
  • উদ্দীপনা বা পরিস্থিতির মুখোমুখি হওয়ার কারণে বাস্তব জীবনের কার্যকলাপে উল্লেখযোগ্য অসুবিধা বা সীমাবদ্ধতা

সুতরাং, যদি আপনি মনে করেন যে আপনার কোনও ফোবিয়া আছে, তাহলে একজন মানসিক স্বাস্থ্য পেশাদারের সাথে কথা বলা গুরুত্বপূর্ণ। তারা আপনাকে আপনার লক্ষণগুলি মূল্যায়ন করতে এবং আপনার জন্য সঠিক চিকিৎসা পরিকল্পনা তৈরি করতে সাহায্য করতে পারে।

এখানে কিছু জিনিস রয়েছে যা আপনাকে নির্ধারণ করতে সাহায্য করতে পারে যে আপনি আসলেই একটি ফোবিয়ায় ভুগছেন কিনা:

  • আপনার ভয়টি কতটা গুরুতর?
  • এটি আপনার দৈনন্দিন জীবনকে কতটা প্রভাবিত করে?
  • আপনি আপনার ভয়কে এড়াতে কতটা দূরে যাবেন?
  • আপনার ভয়টি কি যুক্তিহীন বলে মনে হয়?

যদি আপনার উত্তরগুলি ইতিবাচক হয়, তাহলে আপনি সম্ভবত একটি ফোবিয়ায় ভুগছেন। তবে, এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র একজন মানসিক স্বাস্থ্য পেশাদারই নির্ভুলভাবে নির্ণয় করতে পারে।

আশা করি উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ!

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 518 বার দেখা হয়েছে
17 সেপ্টেম্বর 2022 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Simum (980 পয়েন্ট)
+3 টি ভোট
2 টি উত্তর 515 বার দেখা হয়েছে
03 মার্চ 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন EVAN (7,450 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 371 বার দেখা হয়েছে

10,907 টি প্রশ্ন

18,606 টি উত্তর

4,746 টি মন্তব্য

871,353 জন সদস্য

20 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 20 জন গেস্ট অনলাইনে
  1. da88racing

    100 পয়েন্ট

  2. preventcovidu

    100 পয়েন্ট

  3. king88acncom

    100 পয়েন্ট

  4. pkdakhoavk

    100 পয়েন্ট

  5. sunwinfood1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...