ঘূর্ণিঝড়, তুফান এই ধরণের প্রাকৃতিক দুর্যোগ গুলো গ্রীষ্মকালেই হয় কেনো ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
401 বার দেখা হয়েছে
"পরিবেশ" বিভাগে করেছেন (65,620 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (230 পয়েন্ট)

আমরা জানি বায়ু উচ্চচাপ এলাকা থেকে নিম্নচাপ এলাকায় প্রবাহিত হয়।  গ্রীষ্মকালে উত্তর অংশ দক্ষিণ অংশের তুলনায় উষ্ণ থাকে আর উত্তর অংশের অধিকাংশ স্থলভাগ এবং দক্ষিণ অংশের অধিকাংশ জলভাগ।জলভাগ অপেক্ষা স্থলভাগের তাপ ধরে রাখার ক্ষমতা কম, ফলে স্থলভাগ যেমন তাড়াতাড়ি গরম হয়ে ওঠে তেমনি ঠান্ডাও হয় তাড়াতাড়ি।  স্থলভাগের তুলনায় জলভাগ কম গরম হয় কারণ এসময় সূর্য উত্তর অংশে তীক্ষ্ণ কিরণ দেয়। আর উত্তর অংশে তীক্ষ্ণ কিরণ দেওয়ার কারণে স্থলভাগের বায়ু গরম হয়ে উপরে উঠে যায় এবং নিম্নচাপের সৃষ্টি করে। তখন দক্ষিণ অংশে জমা বায়ু তীব্র গতিতে উত্তর অংশে প্রবাহিত হয় এবং ঝড়ের সৃষ্টি করে। এজন্য গ্রীষ্মকালে এত ঝড়বৃষ্টি! ​​​​​

অন্যদিকে শীতকালে এর ঠিক উল্টোটা হয় অর্থাৎ বায়ু উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়। সূর্য দক্ষিণ দিকে খাড়া ভাবে কিরণ দেয় আর উত্তর দিক তখন ঠান্ডা থাকে সুতরাং বায়ুর চাপও বেশি থাকে। আর দক্ষিণ দিকে কিরণ পড়ায় সেখানকার বায়ু চাপ কম থাকে এজন্য বায়ু তখন উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়। এজন্য শীতকালে উত্তরাংশে ঝড়ের ঝুঁকি কম থাকে।  

0 টি ভোট
করেছেন (4,570 পয়েন্ট)

ঘূর্ণিঝড়, হারিকেন এবং টাইফুন হল শক্তিশালী ঝড় যা বজ্রঝড়ের পরে সমুদ্রের উপরে উষ্ণ এবং ঠান্ডা বাতাসের সংমিশ্রণের ফলে বা বায়ুচাপের দ্বন্দ্বের বিভিন্ন অঞ্চলে বিকশিত হতে পারে। এই কারণে, তারা সাধারণত জুন এবং নভেম্বরের মধ্যে গ্রীষ্মের মাসগুলিতে ঘটে

Source:

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 682 বার দেখা হয়েছে
+12 টি ভোট
1 উত্তর 3,207 বার দেখা হয়েছে
20 ফেব্রুয়ারি 2019 জিজ্ঞাসা করেছেন Rasel (230 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 317 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,634 টি উত্তর

4,749 টি মন্তব্য

880,496 জন সদস্য

10 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 10 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    360 পয়েন্ট

  2. শাহাদাত

    110 পয়েন্ট

  3. win5555cocom

    100 পয়েন্ট

  4. nk88fashion

    100 পয়েন্ট

  5. appsunwinn

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...