গ্যালারি থেকে যখন ছবি ডিলিট করি সেইটা Trash Bin এ যায়। সেখানে ৩০ দিনের মতো থাকে যদি ছবিগুলো ডিলিট করা না হয়। কিন্তু আমার প্রশ্ন হলো, Trash Bin থেকে যখন ছবিগুলো ডিলিট করি তখন সেই ছবিগুলো কোথায় যায়?? ছবিগুলো কি পৃথিবীতেই থাকে নাকি পৃথিবী থেকেও চলে যায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
2,063 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (130 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (3,480 পয়েন্ট)

30 দিন পরেও আপনার সেই ছবি গুলো আপনার ফোনেই থাকে। কিন্তু আপনার কাছে সেইগুলোর রিড এক্সেস না থাকার কারণে কিছুই করতে পারেন না। ওই ছবি গুলোর বাইনারী কোড এর জন্য মেমোরিতে যে নির্দিষ্ট পরিমাণ ব্লক ফুল হয়ে ছিলো সেগুলো তখনও ফুল হয়ে থাকে মানে সব জায়গা থেকে ডিলিট হওয়ার পরেও সেই ছবি বা ফাইল আপনার ফোনেই থাকে। কিন্তু যখন আপনি আরো ফাইল আপনার মেমোরিতে লোড করেন তখন আগের বাইনারী কোড মুছে গিয়ে নতুন ফাইল বা ছবির বাইনারী কোড মেমোরির সেই জায়গা দখল করে এবং আপনার আগের সেই ছবি চিরদিন এর জন্য মুছে যায়।

যেহেতু ডিজিটাল সব কিছুই শুধু মাত্র 0 আর 1 কোড এর সমন্বয়ে তৈরি তাই কোনো ফাইলের অস্তিত্ব আছে কি নেই সেটা আমাদের বাস্তব দুনিয়ার সাথে তুলনা করলে সঠিক উত্তর পাবেন না। ডিজিটাল কোনো প্রোডাক্ট ডিলিট হয়ে যাওয়া মানে সেই প্রোডাক্ট এর কোড এর জায়গা অন্য কোনো প্রোডাক্ট এর কোড দখল করে নেয়া। এখন আপনার কাছে যদি আপনার কোনো ছবির বাইনারী কোড আলাদা ভাবে কোথাও লেখা থেকে থাকে তাহলে সেই ছবি কোনোদিন ও হারাবে না। সেই কোডকে প্রসেসিং করে আবার ইমেইজ এ কনভার্ট করতে পারবেন। যেমনটা ফোনের ক্যামেরা করে থাকে।

©️Rahat Hossain Himel

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

10,931 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

882,801 জন সদস্য

30 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 30 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    260 পয়েন্ট

  2. Sui

    140 পয়েন্ট

  3. Darina

    120 পয়েন্ট

  4. thabet1cncom

    100 পয়েন্ট

  5. jeetwindesign

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...