তরকারি গরম করার পর হাত দিয়ে খেলে খাওয়ার নষ্ট (টক) হয়ে যায়। চামচ দিয়ে খেলে এমনটা হয় না। এখন প্রশ্ন হলো.. তরকারি কিভাবে বুঝে কোনটা চামচ এবং কোনটা হাত? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
12,443 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (790 পয়েন্ট)

3 উত্তর

+2 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
তরকারী কিছুই বুঝে না। সব ব্যাক্টেরিয়ার খেলা। হাতে ব্যাক্টেরিয়া থাকায় সেগুলি তরকারীতে মিশে তরকারী নষ্ট করে।

উল্লেখ্য চামচে ব্যাক্টেরিয়া থাকে না এমন না। পরিষ্কার চামচে ব্যাক্টেরিয়া কম থাকে।

আবার অপরিষ্কার চামচ থেকে ও ব্যাক্টেরিয়ার মাধ্যমে তরকারী নষ্ট হতে পারে।

 

collected
+4 টি ভোট
করেছেন (8,590 পয়েন্ট)
তরকারি গরম করলে তাপের কারণে ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণুগলো মারা যায়। তবে তরকারিতে হাত দিলে হাতে থাকা জীবাণু তরকারিতে চলে আসে। ফলে এই জীবাণু বিভিন্ন জৈব এসিড তেরি করায় তরকারি টক হয়ে নষ্ট হয়ে যায়। চামচের ক্ষেত্রেও এটাই ঘটে।

তবে সাধারণত চামচ সাবান দিয়ে ধোয়া হয়, তাই এতে জীবাণু থাকে না বলে তরকারিও নষ্ট হয় না। তবে হাত ভালোভাবে ধোয়া না থাকলে জীবাণু তরকারিতে চলে আসে। কিন্তু অত্যন্ত ভালোভাবে হাত ধুয়ে নিলে এবং তারপর কিছু স্পর্শ না করলে, সেই হাতের স্পর্শে তরকারি নষ্ট হয় না।
+1 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)

রান্না করা তরকারী টক বা নষ্ট হয়ে যায় মূলত তরকারীতে বিভিন্ন ব্যাক্টেরিয়ার সংক্রমণের কারণে। এতটুকু আমরা কমবেশি অনেকেই জানি। কিন্তু হাত দিয়ে ধরলেই এমন কেন হয় আর চামচ দিয়ে ধরলে হয়না কেন এটা অনেকের মনে প্রশ্ন। মূলত ব্যাক্টেরিয়াগুলো জীবদেহে বা সতেজ জৈবিক উৎসে টিকে থাকতে পারে অনায়াসে। যেমন আমাদের হাত। এখান থেকে তারা তাদের সমস্ত পুষ্টিই পেয়ে থাকে। কিন্তু একটা ধাতব, প্লাস্টিক বা কাঠের চামচ কিন্তু জড়বস্তু, এতে তারা নিজেদের পুষ্টি গ্রহণ করে বংশবৃদ্ধি করে টিকিয়ে রাখতে পারেনা। ফলে এই জিনীসগুলোতে সক্রিয় ব্যাক্টেরিয়া থাকেওনা তেমন। থাকলেও বেশিক্ষণ টিকেনা। ফলে তরকারী এই বস্তুগুলোর সংস্পর্শে আসলেও ব্যাক্টেরিয়ার সংক্রমণ ঘটেনা তেমন।

Source: 
https://www.thehealthyjournal.com/faq/what-food-can-be-touched-with-bare-hands
https://www.popsci.com/scitech/article/2002-08/how-long-do-microbes-bacteria-and-viruses-live-surfaces-home-normal-room-tem/

মুহাম্মদ শাহেদ রাইয়ান
টীম সায়েন্স বী

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+9 টি ভোট
1 উত্তর 5,068 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 1,419 বার দেখা হয়েছে
+9 টি ভোট
1 উত্তর 1,707 বার দেখা হয়েছে

11,010 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,118 জন সদস্য

23 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 23 জন গেস্ট অনলাইনে
  1. Singhalindutries002

    300 পয়েন্ট

  2. buyadd

    200 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...