গ্রেনেড নিয়ে চলচ্চিত্র কী কী ভুল করে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
375 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (9,390 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (9,390 পয়েন্ট)

সিনেমায় অনেক কিছুই ভুল দেখানো হয়। যেমন:

পিন খোলা

image

সিনেমায় দেখানো হয় নায়ক খুব সহজেই এক টানে গ্রেনেড থেকে পিন খুলে ফেলেছে। কিন্তু বাস্তবে এটা এত সহজ না। নিরাপত্তার জন্য গ্রেনেডের পিনের দুই মাথা এভাবে ছবির মতো বাঁকানো থাকে। এটা খুলতে অনেক শক্তি লাগে তাই শুধু অভিজ্ঞরাই এটা খুলতে পারে।

ছোড়ার পদ্ধতি

সিনেমা-ভিডিও গেমে সাধারনত গ্রেনেড ছুড়ে মারা হয় কিছুটা উপরে নিশানা করে অনেকটা রংধনুর মতো। কিন্তু এভাবে গ্রেনেড মারা ঝুঁকিপূর্ণ। কারণ শত্রুপক্ষ চাইলে সহজেই গ্রেনেডটি ক্রিকেট বলের মতো ক্যাচ নিয়ে আবার ছুড়ে দিতে পারে। তাই এটা ছোড়া হয় একদম সোজা যথাসম্ভব শক্তি দিয়ে। তাহলে গ্রেনেডটি ঘুরতে থাকবে আর ড্রপ খেলে স্পিন বোলিং এর মতো অন্যদিকে ঘুরে যাবে। এতে গ্রেনেডটি সহজে শত্রুপক্ষের চোখে পড়বে না।

বিস্ফোরণ

image

একটা গ্রেনেড বিষ্ফোরন দেখতে অনেকটা বড়সড় বাজি ফোটার মতোই। একটু আলোর ঝলকানি, কিছু ধোঁয়া আর ধুলা এইটুকুই। রাতে কিছু আলো হয়। কিন্তু সিনেমায় দেখানো পারমাণবিক বোমার মতো বিশাল আগুনের গোলার ছিটেফোটাও থাকে না।

শব্দ

বড় বিস্ফোরণ না হলে কি হবে, গ্রেনেড আবার প্রচন্ড শব্দ করে ফাটে। আমি আগে কসোভোতে কাজ করেছি। সেখানে আমাদের ঘাঁটির সামনে একরাতে বন্ধুর সাথে মজা করে গ্রেনেড মেরেছিলাম। শব্দ শুনে আমাদের কমান্ডার ছুটে এসে জানতে চাইলো কি হয়েছে। আমরা বললাম হয়তো ন্যাটোর কোনো বিমান আশেপাশে বোমা ফেলেছে (মিথ্যা বলেছি কারণ এভাবে গ্রেনেড ছোড়ার নিয়ম নেই)। কমান্ডার আবার আমাদের কথা ঠিকই বিশ্বাস করেছিল।

ক্ষতি

সিনেমায় সাধারনত দেখায় গ্রেনেডে মানুষ মারা যায় আগুনে পুড়ে। কিন্তু মানুষ আসলে মরে এই কারণে 

গ্রেনেডের ভিতরে এভাবে শত শত লোহার টুকরা থাকে, অনেকে এগুলোকে স্প্লিন্টার নামে চেনে। বিস্ফোরিত হলে স্প্লিন্টার গুলো চারিদিকে ছিটকে যায়। আপনি যদি বিস্ফোরণের ৫ মিটারের মধ্যে থাকেন তাহলে স্প্লিন্টারের আঘাতে তৎক্ষণাৎ মারা যাবেন। ১৫ মিটারের মধ্যে থাকলে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হবেন। এমনকি বাকি জীবন শরীরের ভেতর স্প্লিন্টার নিয়ে পার করতে হতে পারে। তাছাড়া বিস্ফোরনের শক ওয়েভে আপনার হাত-পাও উড়ে যেতে পারে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
1 উত্তর 6,152 বার দেখা হয়েছে
+8 টি ভোট
3 টি উত্তর 2,337 বার দেখা হয়েছে
0 টি ভোট
3 টি উত্তর 840 বার দেখা হয়েছে
23 ফেব্রুয়ারি 2022 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Priom Chowdhury (2,630 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 2,619 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 575 বার দেখা হয়েছে
19 নভেম্বর 2021 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)

10,974 টি প্রশ্ন

18,684 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,357 জন সদস্য

42 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 42 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2360 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. misbah09

    120 পয়েন্ট

  5. deepasreegi

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...