জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পাঠানো ছবি ৪.৬ বিলিয়ন বছর আগের হলো কিভাবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
1,460 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (7,560 পয়েন্ট)

3 উত্তর

+1 টি ভোট
করেছেন (7,560 পয়েন্ট)

অনেকের মনে প্রশ্ন জেগেছে যে, আজকে প্রকাশিত এই ঐতিহাসিক ছবিটি ৪.৬ বিলিয়ন অর্থাৎ ৪৬০ কোটি বছরের আগের হলো কিভাবে? 

এটা সহজে বুঝতে হলে আমাদের আলোক সময় সম্পর্কে জানতে হবে। আমরা জানি মহাবিশ্বের এই বিশাল থেকে বিশালতর দূরত্ব গুলো আলোকবর্ষ দিয়ে প্রকাশ করা হয়। 

এখন বলি আলোক সময়টা কি? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় ৮ মিনিট ১৯ সেকেন্ড। আলোক সময়ের হিসেবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ৮.৩১ মিনিট আলোক সময়। আলোর গতির সাথে এই দূরত্ব হিসেব করা হয়। এখানে একটা কথা বলে রাখি পৃথিবী থেকে এই মুহুর্তে আমরা সূর্যের যে অবস্থা দেখছি তা সূর্যে ঘটে গেছে ৮ মিনিট ১৯ সেকেন্ড আগে। সূর্যে ঘটে যাওয়া ঘটনা পৃথিবীতে আসতে সময় নেই ৮ মিনিট ১৯ সেকেন্ড। মুলতো আমরা অতীত দেখতে পায়। 

এখন আসি আলোক বর্ষে, আলো এক বছর সময়ে যতটুকু পথ অতিক্রম করতে পারে তাকে বলা হয় ১ আলোক বর্ষ। ১ আলোক বর্ষ = ৯.৪৬১×১০^১২ কিলোমিটার। এই বিশাল মহাবিশ্বের দূরত্ব যদি আমরা সাধারণ কি.মি. প্রকাশ করতে যায় তাহলে অনেক ঝামেলা পোহাতে হবে। 

আমাদের সৌর জগতের সবছেয়ে কাছে নক্ষত্র Proxima Centauri। পৃথিবী থেকে এর দূরত্ব ৪.২৪ আলোক বর্ষ। অর্থাৎ এই তারার আলো পৃথিবীতে আসতে সময় নেয় 

 ৪ বছর ৩ মাস প্রায়। আমরা মুলত পৃথিবী থেকে যখন এই নক্ষত্রকে দেখতে পায় সেটা মূলত তার আরো ৪ বছর ৩ মাস আগের অবস্থা। সে হিসেবে মহাকাশের সকল কিছুরই অতীত দেখতে পায় আমরা।

জেমস ওয়েভ স্পেস টেলিস্কোপের যে ছবিটা প্রকাশ পেয়েছে তার দূরত্ব পৃথিবী থেকে ৪.৬ বিলিয়ন আলোক বর্ষ দূরে। অর্থাৎ এই ছবিতে আমরা গ্যালাক্সি গুলোর যে অবস্থান দেখছি তা মুলত ৪.৬ বিলিয়ন বছরের পুরনো।

একটা মজার হাইপোথিসিস আপনাদের বলি।

ধরুন ছবি তে প্রকাশিত কোন গ্যালাক্সির কোন একটি গ্রহ থেকে এই মুহুর্তে আমাদের চেয়েও উন্নত মস্তিষ্কের কোন প্রাণী আছে। তারা যদি আরো উন্নত কোন টেলিস্কোপ দিয়ে আমাদের পৃথিবীর তে নজর দেয় তাহলে তারা এই মুহুর্তে পৃথিবীতে ডাইনোসরের বিচরণ বা তার'ও পূর্বের অবস্থান দেখতে পাবে।

লিখেছেন AI Robin (Team Science Bee)

+1 টি ভোট
করেছেন (2,380 পয়েন্ট)
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যে ছবিটি পাঠিয়েছে সেটি ৪৬০ কোটি বা ৪.৬ বিলিয়ন আলোকবর্ষ দূরের। অর্থাৎ, আলোটি আসতে সময় লেগেছে ৪.৬ বিলিয়ন আলোকবর্ষ। মানে আমরা যে ছবিটি দেখেছি সেটি ৪.৬ বিলিয়ন আলোকবর্ষ আগে ঘটে যাওয়া ঘটনা। আর সেটি আসতে আসতে এতটা সময় অতিবাহিত হয়েছে।
0 টি ভোট
করেছেন (5,210 পয়েন্ট)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
2 টি উত্তর 1,403 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 407 বার দেখা হয়েছে
20 জুলাই 2022 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nirjon Barua (7,990 পয়েন্ট)

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

881,667 জন সদস্য

69 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 68 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    300 পয়েন্ট

  2. kgamevn1

    100 পয়েন্ট

  3. go88mediacom

    100 পয়েন্ট

  4. 1hitclubnetim

    100 পয়েন্ট

  5. vin88army

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...