একটি গোলাকার বস্তু সর্বাধিক কতো গতিতে ঘুরতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
436 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (33,350 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

একটি গোলাকার বস্তু সর্বাধিক কত গতিতে ঘুরতে পারে তার একটি সীমা আছে।

বিশদভাবে বললে, সর্বদা একটি সীমা থাকে, তবে সীমাটি নির্ভর করে আপনি কি ধরনের বস্তু ঘুরাচ্ছেন তার উপর।

  1. কৃষ্ণ গহ্বরঃ একটি কৃষ্ণ গহ্বর সর্বোচ্চ সেই বেগে ঘুরতে পারে যা তার ঘটনা দিগন্তকে আলোর গতিতে ঘুরাবে। এটি আপেক্ষিকতার তত্ত্ব দ্বারা নির্ধারিত একটি সীমা।
  2. কৃষ্ণ গহ্বর ব্যতীত অন্য বস্তুগুলির সর্বোচ্চ ঘূর্ণন গতি নির্ধারন করে সেই পদার্থের অনুগুলোকে একত্রে ধরে রাখার বল। উদাহরণস্বরূপ, একটি নিউট্রন তারার কণা গুলো মহাকর্ষ দ্বারা একসাথে আবদ্ধ থাকে়। যদি একে যথেষ্ট দ্রুত ঘুরানো হয় (প্রতি সেকেন্ডে কয়েক হাজার বার) যে এর ঘুর্ণন শক্তি আর মাধ্যাকর্ষণ বল সমান হয়ে যায়, তাহলে এটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে (যদি পৃষ্ঠের গতি আলোর গতির উল্লেখযোগ্য ভগ্নাংশের সমান হয়)। সুতরাং এক্ষেত্রে গতির সীমা হচ্ছে উপরে উল্লেখিত অবস্থার আগ মুহুর্ত পর্যন্ত।
  3. যদি পদার্থটি তড়িৎচুম্বকত্ব দ্বারা একসাথে আবদ্ধ থাকে ((অর্থাৎ সাধারণ পদার্থ) তাহলে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ডটি হল মাইক্রোমিটার আকারের গ্রাফাইট কণা, যাকে ৬০০,০০,০০০ আরপিএম (অক্টোবর ২০১০) এ ঘুরানো সম্ভব হয়েছে। ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের যে দলটি এটি করেছিল তারা বলেছিল যে গ্রাফিনের জন্য তাত্ত্বিক সীমা এর চেয়েও প্রায় এক হাজার গুণ বেশি।

এমনকি যথেষ্ট পরিমাণে জোরে ঘুরালেএকটি পারমাণবিক নিউক্লিয়াসও (শক্তিশালী নিউক্লিয়ার বল দ্বারা একসাথে আবদ্ধ) আলাদা হয়ে যাবে। যদি আমরা যথেষ্ট পরিমাণে শক্তিশালী একটি ডিস্ক তৈরি করতে পারি, যেন আমাদেরকে শুধু আপেক্ষিকতা সম্পর্কেই চিন্তা করতে হবে, তখন স্পর্শক বরাবর সীমাটি হবে = আলোর বেগ (c)। সুতরাং, কৌণিক বেগের, সীমা হবে = c/2 r π

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
3 টি উত্তর 999 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 529 বার দেখা হয়েছে
02 জানুয়ারি 2024 "তত্ত্ব ও গবেষণা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Saima akter Sathi (450 পয়েন্ট)
+1 টি ভোট
4 টি উত্তর 2,916 বার দেখা হয়েছে
12 ফেব্রুয়ারি 2022 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Maroof Alam (1,780 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 379 বার দেখা হয়েছে

11,010 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,118 জন সদস্য

25 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 25 জন গেস্ট অনলাইনে
  1. Singhalindutries002

    300 পয়েন্ট

  2. buyadd

    200 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...