অধিকাংশ পুরুষের ক্ষেত্রে মাথায় বাম দিকে সিঁথি থাকে কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
862 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (15,210 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (15,210 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
অধিকাংশ পুরুষ বাঁ দিকে সিঁথি কাটে কেন?

সহজ উত্তর হলো বেশির ভাগ ছেলে ডান হাতে কাজ করতে অভ্যস্ত। তাই যখন তারা চুল আঁচড়ায়, তখন বাঁ দিকে সিঁথি কাটা তাদের জন্য সহজ। সে জন্যই পুরুষের চুলের স্টাইল ও রকম। এ যুক্তির একটা সমস্যা আছে। পুরুষ বা ছেলেদের জন্য যদি এই তত্ত্ব সত্য হয়, তাহলে মেয়েরা কেন বাঁ দিকে সিঁথি না কেটে মাঝখানে কাটে। ছেলেদের মতোই তাদেরও তো সাধারণত ডান হাত বেশি চলে। তাহলে এ ক্ষেত্রে ভিন্ন কেন হবে? এর উত্তর অবশ্য দেওয়া কঠিন।

মেয়েদের কেশবিন্যাশ যাঁরা করেন তাঁদের মতে, সাধারণত মাথার যেখানে চুলের স্বাভাবিক বিভক্তিরেখা থাকে, সেখানেই সিঁথি করা হয়। মাথার ঠিক মাঝ বরাবর এই স্বাভাবিক বিভক্তিরেখা। এই বিবেচনায় বলা যায়, মেয়েদের চুলের সিঁথি যে সাধারণত মাঝ বরাবর থাকে, তার কারণ হয়তো এটাই।

যেহেতু মেয়েদের চুল সাধারণত দীর্ঘ, সে কারণে তাদের চুল মাথার মাঝ বরাবর বিভক্ত হয়ে দুই পাশে বিন্যস্ত হয়। দীর্ঘ চুল ডান অথবা বাঁ দিকের সিঁথিতে আঁচড়ানো কঠিন। কিন্তু ছেলেদের চুল সাধারণত ছোট করে রাখা হয়। সে জন্য তাদের চুলের স্বাভাবিক বিভক্তিরেখার প্রকাশ ঘটে না।

অবশ্য মনে রাখা দরকার যে ছেলেদের অনেকে ডান দিকেও সিঁথি করে, আবার মেয়েদের অনেকে বাঁ দিকে সিঁথি করে। এগুলো ব্যতিক্রম হিসেবে দেখা চলে। প্রাগৈতিহাসিক যুগে যখন ছেলেদের চুলও দীর্ঘ ছিল, তখন তাদের চুলও মাথার মাঝ বরাবর বিভক্ত হয়ে দুই পাশে বিন্যস্ত থাকত।

কালক্রমে যখন ছেলেদের চুল ছোট রাখার চল হলো, তখন হয়তো বাঁ দিকে সিঁথির প্রচলন হয়েছে। অনেক দেশে মেয়েরাও চুল ছোট রাখে। তাদের সিঁথি সুনির্দিষ্ট থাকে না।
তথ্য: প্রথম আলো
0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)

যেহেতু মেয়েদের চুল সাধারণত দীর্ঘ, সে কারণে তাদের চুল মাথার মাঝ বরাবর বিভক্ত হয়ে দুই পাশে বিন্যস্ত হয়। দীর্ঘ চুল ডান অথবা বাঁ দিকের সিঁথিতে আঁচড়ানো কঠিন। কিন্তু ছেলেদের চুল সাধারণত ছোট করে রাখা হয়। সে জন্য তাদের চুলের স্বাভাবিক বিভক্তিরেখার প্রকাশ ঘটে না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
1 উত্তর 304 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 788 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 768 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 5,569 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 352 বার দেখা হয়েছে
05 জুলাই 2022 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Simum (980 পয়েন্ট)

10,920 টি প্রশ্ন

18,621 টি উত্তর

4,747 টি মন্তব্য

874,543 জন সদস্য

58 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 57 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    340 পয়েন্ট

  2. Aviator Game

    180 পয়েন্ট

  3. bobbyanderson0

    140 পয়েন্ট

  4. mark1654

    140 পয়েন্ট

  5. Fayahal Bin Kadry

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত মহাকাশ প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...