গাছ সূর্যের আলোর দিকে বেঁকে যায় কেন - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,082 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (135,500 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (135,500 পয়েন্ট)
ঘরের ভেতর কোনো গাছ লাগালে কিছু দিন পর দেখা যায়, গাছটা ধীরে ধীরে জানালার দিকে, মানে যেদিকে সূর্যের আলো আছে সেদিকে বেঁকে যাচ্ছে। একই ঘটনা ঘটে বড় গাছের নিচে কোনো গাছ থাকলে। আবার এমনিতেও দেখা যায়, গাছ ডালপালা ওপরের দিকে মানে সূর্যের দিকে বাড়ে আর গাছের মূল বাড়ে নিচের দিকে মানে সূর্যের বিপরীত দিকে। কিন্তু এমন হওয়ার কারণ কী? আসল ব্যাপার হচ্ছে, গাছ বেঁচে থাকার জন্য নিজের খাদ্য নিজেই প্রস্তুত করে। আর এ খাদ্য তৈরির জন্য সূর্যের আলো একান্তভাবে প্রয়োজন। সুবজ পাতাকে বলা যায় গাছের রান্নাঘর। কারণ, এখানেই গাছের খাদ্য প্রস্তুতের মূল প্রক্রিয়া সংঘটিত হয়। সবুজ পাতায় থাকে ক্লোরোফিল। পাতার ক্লোরোফিল, মূল দিয়ে সংগৃহীত পানি, বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড আর সূর্যের আলো দিয়ে গাছ তার শর্করাজাতীয় খাবার প্রস্তুত করে, যাকে বলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। এ চারটি উপাদানের যেকোনো একটির অভাব ঘটলে গাছ খাদ্য প্রস্তুত করতে পারে না। ফলে তার পক্ষে বেঁচে থাকাও সম্ভব হয় না। তাই বেঁচে থাকতে অতি প্রয়োজনীয় উপাদানের জন্য গাছ সূর্যের আলোর দিকে বাড়ে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
4 টি উত্তর 1,005 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 402 বার দেখা হয়েছে
+5 টি ভোট
1 উত্তর 628 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 1,105 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 496 বার দেখা হয়েছে

11,027 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

895,429 জন সদস্য

31 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 29 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    160 পয়েন্ট

  2. dholeraplot

    120 পয়েন্ট

  3. Yuzu451

    120 পয়েন্ট

  4. draktim240

    120 পয়েন্ট

  5. sodo66onlinenet

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...