বার বার ডিহাইড্রেশনের কারণ কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
378 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (120 পয়েন্ট)

চিকিৎসকদের মতে, বারবার গলা শুকিয়ে যাওয়া কিন্তু বড় রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। বিশেষত ডিহাইড্রেশন। শরীরে যখন জলের মাত্রা কমে যায় তখনই গলা শুকোতে থাকে বারংবার। শিশুদের ক্ষেত্রে ডিহাইড্রেশনই কিন্তু মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। ডায়াবেটিস রোগীরা সাধারণত অন্যদের তুলনায় ঘন ঘন প্রস্রাব করে থাকেন। এ কারণে শরীরে পানির পরিমাণ কমে গিয়ে গলা শুকিয়ে যেতে পারে। পেটের সমস্যা হলে বা শরীর থেকে বেশি ঘাম বের হলে ডিহাইড্রেশন হতে পারে। গলা শুকিয়ে যাওয়া ডিহাইড্রেশনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। এই ডিহাইড্রেশন থেকে নানা শারীরিক জটিলতা তৈরি হয়। বেশির ভাগ সময় উচ্চ রক্তচাপের সমস্যা থাকা ব্যক্তিদের অত্যধিক ঘাম বের হয়। এর ফলে শরীর থেকে পানি বেরিয়ে গলা শুকিয়ে আসে। তাই প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠাণ্ডা লেগে ফুসফুসের সমস্যা হলে গলা শুকিয়ে যেতে পারে। যাদের কিডনি বা লিভারের সমস্যা রয়েছে, তাদেরও গলা শুকিয়ে আসার প্রবণতা থাকে। রোজই যদি এমন হতে থাকে, তাহলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন।

1 উত্তর

0 টি ভোট
করেছেন (54,300 পয়েন্ট)
আমাদের শরীরের ৬০ শতাংশই জলীয় পদার্থ। আর যখন শরীরের জলের পরিমাণ কমে যায়, তখনই আমাদের ডিহাইড্রেশন হয়। শরীর থেকে সাধারণত প্রস্রাব, ঘাম এবং মলের মাধ্যমে জল নির্গত হয়। ডিহাইড্রেশন প্রতিরোধ করতে তাই আমাদের প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার। অল্প মাত্রায় ডিহাইড্রেশন হলে তা প্রচুর পরিমাণে জল খেলে ঠিক হয়ে গেলেও, গুরুতর ডিহাইড্রেশন হলে চিকিত্‌সার প্রয়োজন হয়ে পড়ে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 508 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 56 বার দেখা হয়েছে

10,991 টি প্রশ্ন

18,692 টি উত্তর

4,750 টি মন্তব্য

890,812 জন সদস্য

50 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 50 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. BuyAtivan

    120 পয়েন্ট

  3. realmentalh

    120 পয়েন্ট

  4. brownrobert

    120 পয়েন্ট

  5. Tanzem Monir Ahmed

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...